মর্নিং স্টার
ক্রীড়া প্রতিবেদক

স্মরণীয় দিনই কাটল ললিত রাজবংশীর। নেপালের এই বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতেই দিশেহারা আফগানিস্তান হেরে গেল এশিয়ান গেমস ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে। আফগানিস্তানকে ৫ উইকেটে হারানোর অন্যতম নায়ক রাজবংশী ৪ ওভারে মাত্র ১৩ রানে নেন ৩ উইকেট। দুই ওপেনারের পাশাপাশি তিনি ফেরান ওয়ানডাউনে নামা করিম জানাতকেও।
এই ধাক্কা সামলাতে না পেরে আফগানিস্তান থামে ৭ উইকেটে কেবল ১০২ রানে। কুশল ভুর্তেল শেষ দিকে ৪ ওভারে ২১ রানে নেন ৪ উইকেট। এরপর ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই নেপাল জয়ের বন্দরে পৌঁছে যায়।



