Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

আবারও নেপালে বিপর্যয়

হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি

  • বিদেশি পর্বতারোহীদের আসার আগেই শিবিরে বিপর্যয়, খারাপ আবহাওয়ায় থমকে উদ্ধারকাজ
আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৭
হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি

আবারও নেপালে বিপর্যয়। নেপালের হিমলুং হিমালে রবিবার সকালে তুষারধসে নিখোঁজ হয়েছেন অন্তত ১৪ জন। নেপালের কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নিখোঁজের সংখ্যা ১৪ । তাঁরা সকলেই নেপালের নাগরিক - শেরপা, রান্নার কর্মী এবং পর্বতারোহণের সহায়ক কর্মী। ঘটনায় কোনও ভারতীয় বা অন্য কোনও বিদেশি পর্বতারোহী নিখোঁজ হননি বলেও জানা যায় । কারণ বিদেশি পর্বতারোহীরা তখনও হিমলুংয়ে পৌঁছননি। তাঁদের পাঁচ- ছয় দিন পরে সেখানে আসার কথা ছিল।

ঘটনাটি ঘটেছে নেপালের মানাং জেলার নার- ফু এলাকায়, তিব্বত সীমান্তের কাছে ৭,১২৬ মিটার উঁচু হিমলুং হিমালে। পর্বতারোহণের প্রস্তুতি চলছিল সেখানে। তবে নিখোঁজ ব্যক্তিরা বিদেশি পর্যটক বা পর্বতারোহী ছিলেন না। বিদেশি দল আসার আগে নেপালি কর্মীদের একটি দল পাহাড়ে গিয়ে শিবির তৈরি, পথ পরিষ্কার এবং দড়ি বসানোর কাজ করছিল। তুষার ধসের সময় সেই দলের সদস্যরাই সেখানে ছিলেন।

হিমালয়ান হলিডেজ ট্রেকিংয়ের প্রতিষ্ঠাতা বিভূতি চন্দ ঠাকুর জানিয়েছেন যে, রবিবার প্রথমে ২২ জনের দলের আটজনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে নিখোঁজের সংখ্যা বেড়ে ১৪ হয়। সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে হিমলুংয়ে থাকা এক শেরপা সংস্থার সঙ্গে যোগাযোগ করে উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানোর অনুরোধ করেন। পরে আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজদের মধ্যে অন্য একটি সংস্থার দু’জন কর্মীও রয়েছেন। নেপালের পর্যটন দফতর জানিয়েছে, নিখোঁজদের মধ্যে রান্নার কর্মী, শেরপা গাইড এবং অন্যান্য সহায়ক কর্মী রয়েছেন। তাঁদের উদ্ধারে কাঠমান্ডু ও পোখরায় হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। অভিজ্ঞ কয়েকজন শেরপাও উদ্ধারের জন্য প্রস্তুত রয়েছেন। কিন্তু প্রবল তুষারপাত ও খারাপ আবহাওয়ার কারণে এখনও হিমলুংয়ের দিকে হেলিকপ্টার পাঠানো সম্ভব হয়নি।

গত কয়েকদিন ধরে হিমলুং এলাকায় ভারী তুষারপাত হচ্ছিল। নেপালের আরও কয়েকটি পার্বত্য এলাকাতেও খারাপ আবহাওয়ার কারণে পর্বতারোহণ ও ট্রেকিং বন্ধ বা স্থগিত হয়েছে। মানাসলু ও ধৌলাগিরি এলাকাতেও তুষারপাতের কারণে অভিযান ব্যাহত হয়েছে। একই সঙ্গে নেপালের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিতে রাস্তা ক্ষতিগ্রস্ত ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এখন আবহাওয়া একটু পরিষ্কার হওয়ার অপেক্ষায় উদ্ধারকারী দল। হিমলুংয়ের দুর্গম পাহাড়ে বরফের নীচে আটকে থাকা ১৪ জনকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করাই এখন নেপাল সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নেপাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে