আবারও নেপালে বিপর্যয়। নেপালের হিমলুং হিমালে রবিবার সকালে তুষারধসে নিখোঁজ হয়েছেন অন্তত ১৪ জন। নেপালের কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নিখোঁজের সংখ্যা ১৪ । তাঁরা সকলেই নেপালের নাগরিক - শেরপা, রান্নার কর্মী এবং পর্বতারোহণের সহায়ক কর্মী। ঘটনায় কোনও ভারতীয় বা অন্য কোনও বিদেশি পর্বতারোহী নিখোঁজ হননি বলেও জানা যায় । কারণ বিদেশি পর্বতারোহীরা তখনও হিমলুংয়ে পৌঁছননি। তাঁদের পাঁচ- ছয় দিন পরে সেখানে আসার কথা ছিল।ঘটনাটি ঘটেছে নেপালের মানাং জেলার নার- ফু এলাকায়, তিব্বত সীমান্তের কাছে ৭,১২৬ মিটার উঁচু হিমলুং হিমালে।...