নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
অর্থনৈতিক ডেস্ক

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ওয়ালটন প্লাজার বিশেষ অনুষ্ঠান ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নেপালের স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। এতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম এবং নেপালের থাপা বিজনেস গ্রুপের চেয়ারম্যান প্রনীল থাপা উপস্থিত ছিলেন। এ ছাড়া থাপা বিজনেস গ্রুপের পরিচালক প্রনিমেশ থাপা, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন প্লাজার হেড অব সেলস এম এম নাজমুল হাসান অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান।



