Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়

খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

  • ৪ কর্মকর্তাকে অব্যাহতি
  • নিয়োগ বাতিল এক কর্মীর
  • ক্যালেন্ডার প্রত্যাহার ও মুদ্রণ বন্ধের নির্দেশ
  • বরখাস্ত ফটোগ্রাফারও
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৯:৩৩
শেয়ার করুন:
খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’ উল্লেখ করা হয়েছে। ছবি: আগামীর সময়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’ এবং ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পরপরই নেওয়া হয়েছে ব্যবস্থাও।

দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে। একই সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে এক কমিউনিকেশনস এক্সপার্টের।

এ ছাড়া জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে পাঁচজনের বিরুদ্ধে।

গতকাল শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক।

অনুষ্ঠানে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষসহ অংশ নেন বিভিন্ন পর্যায়ের অতিথি, শিক্ষক-কর্মকর্তা ও বিদেশি দূতাবাসের প্রতিনিধিরাও।

অনুষ্ঠান শেষে অতিথিদের উপহার ব্যাগের সঙ্গে দেওয়া হয় ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডার। এরপরই ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় থাকা একটি ছবিতে বিতর্কিত লেখাটি নজরে আসে।

ওই ছবিতে দেখা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে কয়েকজন মোনাজাত করছেন। সামনে রাখা পুষ্পস্তবকের পেছনে বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত একটি ব্যানার রয়েছে। ব্যানারের প্রথম লাইনে লেখা, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’। এর পরের লাইনে বড় অক্ষরে লেখা ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার’ এবং তার নিচে রয়েছে ‘কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’।

বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে উপাচার্যের নজরে আনা হয়। পরে তিনি সারা দেশে বিতরণ করা ক্যালেন্ডার প্রত্যাহারের নির্দেশ দেন।

এ বিষয়ে মন্তব্য জানতে উপাচার্য অধ্যাপক এস এম আমানুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় সাময়িক বরখাস্ত চারজনকে এবং নিয়োগ বাতিল করা হয়েছে একজনকে। এ ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটিও।

উপাচার্যের দাবি, ‘এআই দিয়ে ছবি পরিবর্তন করতে গিয়ে জনসংযোগ শাখার এ ভুল হতে পারে।’

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৭ সালের ক্যালেন্ডারের সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিতরণ করা ক্যালেন্ডারগুলোও ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়খালেদা জিয়াপ্রধানমন্ত্রীবিএনপিশেখ হাসিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার