Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৯
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি/ রয়টার্স

নভেম্বরের অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড নিচে নেমে গেছে। একই সঙ্গে ল্যাটিন আমেরিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিক বা হিস্পানিক ভোটারদের মধ্যেও তার প্রতি সমর্থন কমেছে।

সর্বশেষ সোমবার শেষ হওয়া রয়টার্স/ ইপসস জরিপে এমন চিত্র উঠে এসেছে। মধ্যবর্তী নির্বাচনের আগে এই পরিস্থিতি রিপাবলিকান পার্টির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

ছয় দিন ধরে চালানো এ জরিপে ৩২ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কাজের প্রতি সমর্থন জানিয়েছেন। সেপ্টেম্বরের জরিপেও একই হার ছিল। সেটিই ছিল ট্রাম্পের রাজনৈতিক জীবনে সর্বনিম্ন জনপ্রিয়তার হার।

হিস্পানিক ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন আরও কম। মাত্র ২৪ শতাংশ হিস্পানিক মার্কিন নাগরিক তার কাজের সন্তুষ্ট। ট্রাম্পের দুই মেয়াদের কোনো সময়েই এই হার এত কম ছিল না।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হিস্পানিক ভোটের প্রায় অর্ধেক পেয়েছিলেন। ২০২০ সালে এ ভোটের প্রায় এক-তৃতীয়াংশ পেয়েছিলেন তিনি। তবে সাম্প্রতিক মাসগুলোয় তার প্রতি সমর্থন কমেছে। জরিপে জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতিকে ভোটারদের প্রধান দুশ্চিন্তা হিসেবে পাওয়া গেছে।

আরও পড়ুন

ব্রাজিলে রানঅফ ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিলেন ট্রাম্প

০৬ অক্টোবর ২০২৬

মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নিবন্ধিত ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন ৪৪ শতাংশ। রিপাবলিকানদের প্রতি ৩৭ শতাংশ। স্বতন্ত্র ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা ৩৭ শতাংশ সমর্থন পেয়েছে। রিপাবলিকানদের সমর্থন ২১ শতাংশ। স্বতন্ত্র ভোটারদের ২৮ শতাংশ এখনো সিদ্ধান্ত নেননি।

হিস্পানিক নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫২ শতাংশ ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। রিপাবলিকানদের পক্ষে যেতে চান ২৬ শতাংশ। দল দুটির মধ্যে ব্যবধান ২৬ শতাংশ।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট— দুই কক্ষের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে। রিপাবলিকানরা নির্বাচনে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, ভোটারদের সিদ্ধান্তে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইরানের সঙ্গে যুদ্ধের পর জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ভোক্তা মূল্যস্ফীতিও বেড়েছে। ফলে অর্থনৈতিক চাপ ভোটারদের মনোভাবেও প্রভাব ফেলছে।

বয়স্ক ভোটারদের মধ্যেও রিপাবলিকানদের আগের সুবিধা কমেছে। ৫০ বছর ও তার বেশি বয়সী ভোটারদের মধ্যে রিপাবলিকানদের প্রতি সমর্থন ৪৪ শতাংশ, ডেমোক্র্যাটদের ৪২ শতাংশ। গত ডিসেম্বরে রিপাবলিকানরা ৮ শতাংশ ব্যবধানে এগিয়ে ছিলেন।

এদিকে, ৫০ বছরের কম বয়সী ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটরা ১৮ শতাংশ ব্যবধানে এগিয়ে।

রয়টার্স/ ইপসসের এ জরিপটি ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে যুক্তরাষ্ট্র জুড়ে চালানো হয়েছে। এতে ৪ হাজার ৫০৬ জন প্রাপ্তবয়স্ক অংশ নিয়েছেন। পুরো নমুনার ক্ষেত্রে জরিপের ত্রুটিসীমা প্রায় ১ দশমিক ৫ শতাংশ।

সূত্র : রয়টার্স 



যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পরয়টার্সজরিপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত