ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেনি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধ শুরুর পক্ষে ট্রাম্পের যুক্তির সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার দাবি, কূটনীতির মাধ্যমেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল।আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওহাইও অঙ্গরাজ্যের চিলিকোথিতে এক প্রচার সমাবেশে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন ট্রাম্প।তিনি দাবি করেছেন, ইরানের কাছে এখনো ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে আগের...