Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ আমি শুরু করিনি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৫
শেয়ার করুন:
ইরান যুদ্ধ আমি শুরু করিনি : ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে বক্তব্য রাখছেন ট্রাম্প। ফাইল ছবি/ রয়টার্স

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেনি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধ শুরুর পক্ষে ট্রাম্পের যুক্তির সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার দাবি, কূটনীতির মাধ্যমেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওহাইও অঙ্গরাজ্যের চিলিকোথিতে এক প্রচার সমাবেশে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন ট্রাম্প।

তিনি দাবি করেছেন, ইরানের কাছে এখনো ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে আগের তুলনায় ‘অনেক কম’। দেশটির ড্রোন নির্মাতারাও সমস্যায় পড়েছেন বলে দাবি করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘তারা এখন আর বিদ্যুৎ পাচ্ছে না।’

এরপর যুদ্ধের দায় অস্বীকার করে ট্রাম্প বলেছেন, ‘আমরা এই যুদ্ধ শুরু করিনি।’ তার দাবি, তিনি ক্ষমতায় আসার অনেক আগেই ইরান ইস্যুর সমাধান করা উচিত ছিল।

তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই সময় তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছিল। আলোচনার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার এটি ছিল দ্বিতীয় ঘটনা। গত বছরও আলোচনা চলার সময় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল দুই দেশ।

এদিকে জর্জিয়ার আটলান্টার কাছে মোরোতে ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ট্রাম্পের ইরান যুদ্ধের যুক্তির সমালোচনা করেছেন ওবামা।

তিনি বলেছেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। তার প্রশাসনের সময় ২০১৫ সালে তেহরানের সঙ্গে করা চুক্তি দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করেছিল বলেও উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন

ট্রাম্পের জনপ্রিয়তা সামান্য বাড়লেও জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা

২৭ অক্টোবর ২০২৬

ওবামা বলেছেন, ‘আমাকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়তে হয়নি। আমি কূটনীতির আশ্রয় নিয়েছিলাম।’

যুদ্ধের ক্ষয়ক্ষতির কথাও তুলে ধরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘আমাদের মিত্র ও ঘাঁটিগুলোয় হামলা হয়েছে। মার্কিনিরা নিহত হয়েছেন। শত শত মার্কিন নাগরিক আহত হয়েছেন। আমাদের ক্ষেপণাস্ত্রের মজুদ কমে গেছে, যা আমাদের আরও ঝুঁকির মধ্যে ফেলেছে। আর হরমুজ প্রণালির ওপর এখন ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।’

তেলের দাম বেড়ে যাওয়ার জন্যও যুদ্ধকে দায়ী করেছেন ওবামা। তিনি বলেছেন, ‘এ কারণেই তেলের দাম বেড়েছে।’

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র জুড়ে প্রচার চালাচ্ছেন ট্রাম্প। একই সময়ে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোয় প্রচারে নেমেছেন ওবামাও।

সূত্র : আল জাজিরা 

ট্রাম্পইরান-আমেরিকা যুদ্ধযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মাজহার আলী

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মাজহার আলী

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ‘সংস্কার-সংস্কার’ রবের উদ্দেশ্য বিএনপিকে বেকায়দায় ফেলা

    ‘সংস্কার-সংস্কার’ রবের উদ্দেশ্য বিএনপিকে বেকায়দায় ফেলা