Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ইরান-আমেরিকা-যুদ্ধ

হরমুজ তেলবাহী জাহাজে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
হরমুজ তেলবাহী জাহাজে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর আগুন ধরে গেছে একটি তেলবাহী জাহাজে। প্রণালির নিষিদ্ধ এলাকায় প্রবেশের সময় জাহাজটির শনাক্তকরণ ও নৌচলাচল ব্যবস্থা বন্ধ ছিল বলে দাবি করেছে ইরান। আগুনে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এদিকে হরমুজ প্রণালির আকাশে একটি ‘শত্রু গোয়েন্দা ড্রোন’ ভূপাতিত করার দাবিও করেছে তেহরান।আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, রোববার ভোরে দেওয়া এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে প্রণালিতে প্রবেশের পর একটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পায়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়...
মধ্যপ্রাচ্য•প্রায় ১ ঘণ্টা আগে
ইরানিদের সঙ্গে কয়েকবার বৈঠক করেছি : ট্রাম্পের জামাতা
ইরানিদের সঙ্গে কয়েকবার বৈঠক করেছি : ট্রাম্পের জামাতা
ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের পদক্ষেপের পথ খোলা রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার। একই সঙ্গে ইরানি কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠকের কথাও স্বীকার করেছেন তিনি।আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এমডি মিটস পডকাস্টে ম্যাথিয়াস ডপফনারের সঙ্গে আলাপকালে কুশনারকে প্রশ্ন করা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরও সামরিক পদক্ষেপ নিতে পারে কি না। জবাবে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সব সময়ই সব বিকল্প খোলা রাখেন।’কুশনার বলেন, ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্প ‘...
যুক্তরাষ্ট্র•৩ দিন আগে
ইরানকে পাল্টা জবাবের কঠোর হুঁশিয়ারি দিল কুয়েত
ইরানকে পাল্টা জবাবের কঠোর হুঁশিয়ারি দিল কুয়েত
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনা ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের প্রভাব পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে।এরই মধ্যে কুয়েতসহ কয়েকটি উপসাগরীয় দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে কুয়েতের ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে সাম্প্রতিক হামলার ঘটনায় তেহরানের প্রতি কঠোর অবস্থান নিয়েছে কুয়েত সরকার।এই পরিস্থিতিতে গত সোমবার (২৩ নভেম্বর) কুয়েত সিটিতে অনুষ্ঠিত মন্ত্রি...
মধ্যপ্রাচ্য•৫ দিন আগে
হরমুজে তেলবাহী তিন জাহাজে মাইন বিস্ফোরণের দাবি ইরানের
হরমুজে তেলবাহী তিন জাহাজে মাইন বিস্ফোরণের দাবি ইরানের
হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ ঘটনায় অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।আইআরজিসি জানিয়েছে, নৌমাইনে আঘাত লাগার পর জাহাজগুলোতে ‘ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড’ ঘটেছে।এদিকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রতিশ্রুতি পূরণ করে তেহরানের শর্ত মেনে নিলে অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালি ও অঞ্চলটির নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাপ্তাহ...
মধ্যপ্রাচ্য•৫ দিন আগে
মাইন-ড্রোন-ক্ষেপণাস্ত্রের ঝনঝনানির মধ্যে হরমুজে ১৫ কিলোমিটার সাঁতার
মাইন-ড্রোন-ক্ষেপণাস্ত্রের ঝনঝনানির মধ্যে হরমুজে ১৫ কিলোমিটার সাঁতার
যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে পরিবেশদূষণের ভয়াবহতা তুলে ধরতে তিন দিনে ১৫ কিলোমিটার সাঁতার কেটেছেন ব্রিটিশ দূরপাল্লার সাঁতারু লুইস পিউ। শনিবার সংঘাতে জড়িত পক্ষগুলোর প্রতি লড়াই বন্ধ, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং হামলায় ছড়িয়ে পড়া দূষণ পরিষ্কারের আহ্বান জানিয়েছেন তিনি।নিজের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় পিউ সতর্ক করে বলেছেন, তেলবাহী ট্যাংকার, গ্যাসবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজে বারবার হামলার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে সামুদ্রিক পরিবেশের ওপর। এর ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মকেও ভোগ করতে...
মধ্যপ্রাচ্য•৭ দিন আগে
ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, দাবি ট্রাম্পের
ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, দাবি ট্রাম্পের
ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইরানের কোনো হামলা হলে দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরান এখন ‘গ্যাস ও জীবাণু অস্ত্র’ নিয়ে কাজ করছে। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের পক্ষে পরমাণু সক্ষমতা অর্জনের চেষ্টা চালানো আরও কঠিন হয়ে পড়েছে।ওয়া...
যুক্তরাষ্ট্র•১০ দিন আগে
কেশম দ্বীপে মার্কিন হামলা, বাহরাইন ও কুয়েতে ড্রোন ছুড়ে জবাব ইরানের
কেশম দ্বীপে মার্কিন হামলা, বাহরাইন ও কুয়েতে ড্রোন ছুড়ে জবাব ইরানের
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা না হওয়ার মধ্যে কুয়েতে ড্রোন হামলার খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী। অন্যদিকে ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে বাহরাইনে মার্কিন একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী বলেছে, দেশটি ড্রোন হামলার শিকার হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে শত্রুপক্...
মধ্যপ্রাচ্য•১১ দিন আগে
ইরান যুদ্ধ ‘দীর্ঘস্থায়ী হবে না’ বললেন ভ্যান্স, আগ্রাসী মার্কিন নীতির সমালোচনায় তেহরান
ইরান যুদ্ধ ‘দীর্ঘস্থায়ী হবে না’ বললেন ভ্যান্স, আগ্রাসী মার্কিন নীতির সমালোচনায় তেহরান
ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, এই যুদ্ধকে ১০ বা ১৫ বছর, এমনকি দুই বছরের প্রতিশ্রুতিতেও পরিণত হতে দেওয়া হবে না। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক ব্যবস্থাকে বিপন্ন করছে।ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেছেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। তবে আমরা এই যুদ্ধকে ১০ বা ১৫ বছরের প্রতিশ্রুতিতে পরিণত হতে দেব না। সত্...
যুক্তরাষ্ট্র•১২ দিন আগে
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে তৃতীয় মার্কিন রণতরি, আগ বাড়িয়ে হামলার হুঁশিয়ারি ইরানের
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে তৃতীয় মার্কিন রণতরি, আগ বাড়িয়ে হামলার হুঁশিয়ারি ইরানের
মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই রবিবার সেখানে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা না করে প্রয়োজনে আগে থেকেই পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সময়ে ইরানের অর্থনীতিতে বড় ধরনের ধসের আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।আল-জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধ...
যুক্তরাষ্ট্র•১৩ দিন আগে
ত্রিমুখী চাপে ইরানে হামলা থেকে পিছু হটছেন ট্রাম্প
ত্রিমুখী চাপে ইরানে হামলা থেকে পিছু হটছেন ট্রাম্প
ইরানে নতুন করে হামলার পথে আপাতত হাঁটছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে সৌদি আরব ও তুরস্কের কূটনৈতিক চাপ, অন্যদিকে মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগ। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের রাজনৈতিক ধাক্কা। সব মিলিয়ে তিন দিকের চাপে নতুন সামরিক অভিযান নিয়ে হিসাব বদলাচ্ছে হোয়াইট হাউজের। আপাতত বোমা হামলার বদলে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ ও কূটনৈতিক চাপের মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে রাখার কৌশল নিতে চাইছে ওয়াশিংটন। তবে তেহরানের পক্ষ থেকে নতুন কোনো সামরিক পদক্ষেপ এলে আবারও...
যুক্তরাষ্ট্র•১৪ দিন আগে
হরমুজে নৌমাইনে আঘাতে গ্যাসবাহী জাহাজে আগুন
হরমুজে নৌমাইনে আঘাতে গ্যাসবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর তরলীকৃত গ্যাসবাহী একটি জাহাজে আগুন ধরে গেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সতর্কবার্তা উপেক্ষা করে অনুমোদনহীন পথে চলার সময় জাহাজটি নৌমাইনে আঘাত পায়।আইআরজিসি বলেছে, জাহাজটি সতর্কবার্তা উপেক্ষা করে জলপথটির একটি অননুমোদিত পথে চলার চেষ্টা করেছিল। শনিবার ইরানের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি ট্যাংকার নৌমাইনে আঘাতের পর আগুন ধরে যায় এবং সেটির চলাচল বন্ধ হয়ে যায়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে নৌবাহ...
মধ্যপ্রাচ্য•১৫ দিন আগে
ইরানি হুমকির পর বাসা ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নেন মার্কিন অর্থমন্ত্রী
ইরানি হুমকির পর বাসা ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নেন মার্কিন অর্থমন্ত্রী
ইরানের প্রাণনাশের হুমকির মুখে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ওয়াশিংটন ডিসিতে নিজের বাসা থেকে একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। তবে বেসেন্টের বিরুদ্ধে হুমকির মাত্রা কতটা গুরুতর, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের ষড়যন্ত্র আরও অগ্রসর পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্...
যুক্তরাষ্ট্র•১৮ দিন আগে
নেতানিয়াহুর মতো চেহারা, বয়কটের মুখে ইরানি দোকানদার
নেতানিয়াহুর মতো চেহারা, বয়কটের মুখে ইরানি দোকানদার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেখে হয়তো অনেকেরই মেজাজ বিগড়ে যায়। কিন্তু সেই নেতানিয়াহুর মতো দেখতে কাউকে যদি নিজের দোকানে বসে বাদাম, শুকনো ফল আর মিষ্টি বিক্রি করতে দেখা যায়, তাহলে কেমন হবে? এমনই এক ব্যক্তিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ইরানের রাজধানী তেহরানের একটি দোকানে কাজ করেন বলে প্রচারিত ওই ব্যক্তির সঙ্গে নেতানিয়াহুর চেহারার মিল দেখে অনেকে বিস্ময় প্রকাশ করছেন। কেউ তার দোকানের ঠিকানা খুঁজছেন, কেউ আবার দোকানটি বয়কটের আহ্বান জানাচ্ছেন।ঘটনার সূত্রপাত প্রায় ৯ স...
মধ্যপ্রাচ্য•১৮ দিন আগে
ব্রিটিশ বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্র, ইরান-সমর্থিত তিনজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা
ব্রিটিশ বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্র, ইরান-সমর্থিত তিনজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা
যুক্তরাষ্ট্র ও ইউরোপে প্রায় ২০টি হামলা এবং হামলার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা। তাদের ইরান-সমর্থিত তৎপরতাকারী হিসেবে বর্ণনা করেছে মার্কিন কর্তৃপক্ষ। এসব হামলার মধ্যে যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনাও ছিল।মঙ্গলবার মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ওই তিন ব্যক্তি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং ইরাকের কাতাইব হিজবুল্লাহর হয়ে কাজ করেছেন। তাদের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধের’ অভিযোগ আনা হয়েছে।অভিযু...
ইউরোপ•১৮ দিন আগে
ইরানের সঙ্গে যুদ্ধ ‘কার্যত শেষ’, দাবি ট্রাম্পের; যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান রেজাইয়ের
ইরানের সঙ্গে যুদ্ধ ‘কার্যত শেষ’, দাবি ট্রাম্পের; যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান রেজাইয়ের
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ‘কার্যত’ শেষ বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই বলেছেন, ওয়াশিংটনকে ইরানের সাতটি শর্ত মেনে আত্মসমর্পণ করতে হবে। দুই দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক আকস্মিক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে। তবে প্রতিবেশী দেশগুলোর অনুরোধে...
যুক্তরাষ্ট্র•১৯ দিন আগে
ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে কথা বলব: ট্রাম্প
ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে কথা বলব: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে তাদের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তিনি।ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে স্থানীয় সময় রবিবার সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, শি ও পুতিনের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ইরানের যুদ্ধ বন্ধের চেষ্টাও আলোচনায় থাকবে। তিন...
যুক্তরাষ্ট্র•২০ দিন আগে
নৌ অবরোধের পর এবার ইরানের স্থলপথ আটকে দিতে মার্কিন টাস্কফোর্স
নৌ অবরোধের পর এবার ইরানের স্থলপথ আটকে দিতে মার্কিন টাস্কফোর্স
ইরানের স্থলপথে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে নতুন টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর মাধ্যমে ইরানের বন্দরগুলোতে কয়েক মাস ধরে চলা নৌ অবরোধ আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা সেন্টকম শনিবার নতুন এই টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে। তাদের লক্ষ্য, ‘উন্নত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পরিবহনে ইরানের স্থলপথ ব্যবহার ঠেকানো’।‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে এই বাহিনী ইরানের বিরুদ্ধে সমুদ...
মধ্যপ্রাচ্য•২১ দিন আগে
ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা
ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা
ইরানের দক্ষিণ উপকূলের কেশম দ্বীপে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে হরমুজ প্রণালিতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সোমবার গভীর রাতে অল্প সময়ের ব্যবধানে কয়েকটি বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা সংস্থাটিকে বলেছেন, বিস্ফোরণের সময় দ্বীপটির আকাশে দুটি উড়োজাহাজ উড়তে দেখেছেন তারা।আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতেও বিস্ফোরণ...
মধ্যপ্রাচ্য•২৬ দিন আগে
‘বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে’, যুদ্ধবিরতি নিয়ে ইরানি মুখপাত্র
‘বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে’, যুদ্ধবিরতি নিয়ে ইরানি মুখপাত্র
ইরানের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের হাতে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেছেন, আলোচনায় ইরানের প্রধান বিবেচ্য হবে যুক্তরাষ্ট্রের কথার চেয়ে তাদের বাস্তব পদক্ষেপ।সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই বলেছেন, গত দুই বছরে যুক্তরাষ্ট্র কেবল কূটনৈতিক উদ্যোগ নিতেই ব্যর্থ হয়নি, বরং কূটনৈতিক প্রক্রিয়া বাধাগ্রস্তও করেছে। তিনি বলেন, ‘বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। ইরানের দাবিগুলো সম্পূর্ণ স্পষ্ট ও যৌক্তিক।’বাঘাই আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌ...
মধ্যপ্রাচ্য•২৭ দিন আগে
হরমুজ খুলতে ২ দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে : আরাঘচি
হরমুজ খুলতে ২ দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে : আরাঘচি
যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব নিয়ে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করছে ইরান। নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে কূটনৈতিক তৎপরতার মধ্যে এ আলোচনা চলছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলজাজিরাকে বলেছেন, প্রস্তাবটি প্রথমে সাত দিনের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা ছিল। তবে কাতারের সঙ্গে আলোচনার পর সময় কমিয়ে দুই দিন করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রথম দিন যুক্তরাষ্ট্রকে কিছু পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয় দিন থেকে হরমুজ...
মধ্যপ্রাচ্য•২৮ দিন আগে