Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে তৃতীয় মার্কিন রণতরি, আগ বাড়িয়ে হামলার হুঁশিয়ারি ইরানের

  • আরব সাগরে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট
  • ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন আগেই ছিল সেখানে
  • ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এবার আগেই হামলা চালানোর হুমকি দিয়েছেন
  • ইরানের অর্থনীতিতে বড় ধরনের ধসের আশঙ্কা করছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ইরানের সম্ভাব্য হামলার হুমকি মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮
শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে তৃতীয় মার্কিন রণতরি, আগ বাড়িয়ে হামলার হুঁশিয়ারি ইরানের

ওমান উপসাগরে রসদ সরবরাহের সময় ইউএসএস থিওডর রুজভেল্ট থেকে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার উড়ছে। ফাইল ছবি / রয়টার্স

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই রবিবার সেখানে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা না করে প্রয়োজনে আগে থেকেই পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সময়ে ইরানের অর্থনীতিতে বড় ধরনের ধসের আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

আল-জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় মার্কিন বিমানবাহী রণতরির সংখ্যা বেড়ে তিনে দাঁড়াল। এর আগে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন আরব সাগরে অবস্থান করছিল।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র আগে হামলা চালাবে—এমন অপেক্ষায় থাকবে না তেহরান। আইনি ও আন্তর্জাতিক বিষয়ক এই উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের হামলার জন্য আমরা অপেক্ষা করব না।’
তিনি ইঙ্গিত দিয়েছেন, কূটনৈতিক তৎপরতার আড়ালে যুক্তরাষ্ট্র হয়তো সময় নিচ্ছে এবং ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে ইরানের অর্থনীতিতে ঐতিহাসিক ধসের আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। রবিবার ফক্স নিউজকে তিনি বলেছেন, আগামী এক বছরে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে।

বেসেন্ট বলেন, ‘এটি ইতিহাসের দ্রুততম অর্থনৈতিক পতনগুলোর একটি।’

গত মাসে ইরান ইন্টারন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারেও একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। ২৬ অক্টোবর দেওয়া ওই সাক্ষাৎকারে বেসেন্ট বলেছিলেন, ২০২৬ সালের মার্চ থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত ইরানের অর্থনীতি ২৫ শতাংশের বেশি সংকুচিত হতে পারে। তার দাবি, সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটির অর্থনীতিতে যে সংকোচন হয়েছিল, ইরানের ক্ষেত্রে তা ছাড়িয়ে যেতে পারে।

ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পাশাপাশি সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে ওয়াশিংটন। তবে নতুন করে হামলার ঝুঁকি এখনো রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স শনিবার জানিয়েছে, ইরান কিংবা ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী নতুন কোনো উসকানিমূলক পদক্ষেপ না নিলে আপাতত ইরানে আরও হামলা থেকে বিরত থাকার কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাকে নতুন করে হামলা শুরু না করার পরামর্শ দিয়েছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
তবে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমেনি। মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর বাহরাইনে। দেশটির কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, ছয়টি ড্রোন দিয়ে মার্কিন একটি রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এ হামলার দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এর দুই দিন আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, তারা দুটি ড্রোন প্রতিহত করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একই সঙ্গে মার্কিন আগাম সতর্কতামূলক রাডারে হামলা চালানোর ইরানের আরেকটি দাবি প্রত্যাখ্যান করেছিল তারা।

ইরান নিয়ে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে ইসরায়েলও। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরেছেন। অন্যদিকে অ্যাক্সিওস জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে নতুন করে হামলার বিষয়ে আলোচনার উদ্যোগ নিয়েছেন।

তেহরানে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রবিবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে সংঘাত আরও বিস্তৃত হতে পারে।

তিনি বলেন, ‘এবার যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে যুদ্ধের বিস্তার নির্ধারিত হবে আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও ইচ্ছার ভিত্তিতে।’

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার ওমান সফরে যেতে পারেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেখানে তিনি ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। অতীতেও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতা করেছে ওমান।

যুক্তরাষ্ট্রের ভেতরেও হামলার আশঙ্কা

এদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী মার্কওয়েন মুলিন বলেছেন, মার্কিন ভূখণ্ডে ইরানের সম্ভাব্য হামলার হুমকি মোকাবিলায় দেশটি সতর্ক ও প্রস্তুত রয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হুমকি নিয়ে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে মুলিন বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে আমাদের প্রতিদিনের বৈঠকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হুমকির তথ্য আসে।’

আরও পড়ুন

ত্রিমুখী চাপে ইরানে হামলা থেকে পিছু হটছেন ট্রাম্প

১৫ নভেম্বর ২০২৬

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভেতরে আমরা পুরোপুরি প্রস্তুত। প্রতিদিন এসব বিষয় পর্যবেক্ষণ করি। যুদ্ধ বিভাগের সঙ্গে সরাসরি সমন্বয় করে কাজ করি।’

মুলিন আরও বলেন, হুমকির বিষয়টি প্রকাশ্যে আসার আগেই তারা তা সম্পর্কে অবগত ছিলেন। তবে কিছু তথ্য নিছক কথাবার্তা বা গুঞ্জনও হতে পারে। তা সত্ত্বেও প্রতিটি হুমকিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তারা প্রস্তুতি নিয়ে রাখেন।

সূত্র : আলজাজিরা ও ইরান ইন্টারন্যাশনাল 


ইউএসএস থিওডর রুজভেল্টইরান-আমেরিকা যুদ্ধমার্কিন সেন্টকম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ