Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ত্রিমুখী চাপে ইরানে হামলা থেকে পিছু হটছেন ট্রাম্প

  • সৌদি আরব ও তুরস্কের কূটনৈতিক চাপ
  • অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ এবং মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক ধাক্কা
  • অর্থনৈতিক চাপের কৌশল ওয়াশিংটনের
হারিসুল ইসলাম সজীব, নিউ ইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৩৬
শেয়ার করুন:
ত্রিমুখী চাপে ইরানে হামলা থেকে পিছু হটছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি / রয়টার্স

ইরানে নতুন করে হামলার পথে আপাতত হাঁটছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে সৌদি আরব ও তুরস্কের কূটনৈতিক চাপ, অন্যদিকে মার্কিন অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের রাজনৈতিক ধাক্কা।

সব মিলিয়ে তিন দিকের চাপে নতুন সামরিক অভিযান নিয়ে হিসাব বদলাচ্ছে হোয়াইট হাউসের। আপাতত বোমা হামলার বদলে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ ও কূটনৈতিক চাপের মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে রাখার কৌশল নিতে চাইছে ওয়াশিংটন। তবে তেহরানের পক্ষ থেকে নতুন কোনো সামরিক পদক্ষেপ এলে আবারও বদলে যেতে পারে ট্রাম্পের সিদ্ধান্ত।

১৪ নভেম্বর প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক ও গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনার পর ইরানে নতুন হামলা আপাতত এড়িয়ে চলার কথা বিবেচনা করছেন ট্রাম্প। তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ইরান কিংবা ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী নতুন করে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানলে সামরিক অভিযান আবারও শুরু হতে পারে।

সৌদি আরব ও তুরস্কের কূটনৈতিক চাপ

ইরানে নতুন করে হামলা না চালাতে ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

গত দুই সপ্তাহে তাঁদের সঙ্গে ট্রাম্পের একাধিক ফোনালাপ হয়েছে। আলোচনায় দুই নেতাই নতুন সামরিক সংঘাত এড়িয়ে চলার ওপর গুরুত্ব দিয়েছেন।

সৌদি যুবরাজের যুক্তি, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ ইতিমধ্যে অর্থনৈতিক চাপ তৈরি করছে। তাই নতুন করে হামলা না চালিয়ে বিদ্যমান চাপকে কাজ করার সুযোগ দেওয়া উচিত।

তুরস্কের আশঙ্কা, নতুন যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনীতি ঝুঁকিতে পড়বে। বিশেষ করে জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।

তবে দুই নেতার পরামর্শে ট্রাম্প কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দেননি। ফলে কূটনৈতিক তৎপরতা চললেও সামরিক বিকল্প খোলা রেখেছে ওয়াশিংটন।

অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ

নতুন হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতাও বড় বিবেচনা হয়ে উঠেছে।

এর আগে ইরানের বিরুদ্ধে অভিযানে বিপুল পরিমাণ দীর্ঘপাল্লার নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। এসব অস্ত্রের কিছু মজুত উদ্বেগজনক পর্যায়ে নেমেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহৃত অস্ত্রের মজুত এখনো পুরোপুরি পূরণ করা সম্ভব হয়নি। ফলে নতুন করে বড় অভিযান শুরু করলে অন্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিতেও প্রভাব পড়তে পারে।

তবে পেন্টাগন সামরিক বিকল্প বাতিল করেনি। মধ্যপ্রাচ্যে একটি তৃতীয় বিমানবাহী রণতরি পাঠানোর প্রস্তুতি চলছে। প্রয়োজনে তিনটি রণতরিই ওই অঞ্চলে রাখা হতে পারে।

ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে আবারও হামলার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। তবে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, নতুন হামলা চালালেও আলোচনায় তেহরানের অবস্থান উল্লেখযোগ্যভাবে বদলানোর সম্ভাবনা কম।

নির্বাচনী ধাক্কায় রাজনৈতিক চাপ

ইরান যুদ্ধ এখন ট্রাম্পের জন্য সামরিক চ্যালেঞ্জের পাশাপাশি রাজনৈতিক সমস্যাও হয়ে উঠেছে।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ধাক্কা নতুন করে চাপ তৈরি করেছে হোয়াইট হাউসে। যুদ্ধের ব্যয়, জ্বালানির বাজারে অস্থিরতা এবং জীবনযাত্রার খরচ নিয়ে সাধারণ মানুষের অসন্তোষও বাড়ছে।

নির্বাচনের আগে রয়টার্স ও ইপসোসের এক জরিপে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক মনে করেছেন, ইরান যুদ্ধের ব্যয় এর সুফলের তুলনায় বেশি।

নতুন করে সামরিক অভিযান শুরু হলে যুদ্ধের ব্যয় ও মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে কংগ্রেসে বিতর্ক বাড়তে পারে। ডেমোক্র্যাটদের রাজনৈতিক চাপও মোকাবিলা করতে হবে ট্রাম্প প্রশাসনকে।

ফলে ইরানে হামলার সিদ্ধান্ত এখন শুধু সামরিক নয়, রাজনৈতিক হিসাবেরও বিষয় হয়ে উঠেছে।

যুদ্ধের বদলে অর্থনৈতিক অবরোধ

সামরিক অভিযান আপাতত এড়িয়ে চললেও ইরানের ওপর চাপ কমাতে চাইছে না যুক্তরাষ্ট্র। বরং নিষেধাজ্ঞা, নৌ অবরোধ এবং বাণিজ্যিক যোগাযোগ সীমিত করার মাধ্যমে তেহরানকে আলোচনায় আনতে চাইছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যেও এই কৌশলের ইঙ্গিত রয়েছে। তাঁর মতে, ইরানের অর্থনীতি চাপের মুখে রয়েছে এবং সামরিক অভিযান ছাড়াও যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনের সুযোগ পাচ্ছে।

অন্যদিকে ইরানও সহজে ছাড় দিতে রাজি নয়। হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটকে থাকা সম্পদ ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে তেহরান।

ফলে দুই দেশের মধ্যে সমঝোতার পথ এখনো কঠিন।

ইসরায়েলের চাপ বাড়ছে

সৌদি আরব ও তুরস্ক যখন নতুন হামলা এড়ানোর পক্ষে, তখন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন, ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে নতুন অভিযান প্রয়োজন হতে পারে। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাঁদের যোগাযোগ অব্যাহত রয়েছে।

এতে ট্রাম্পের সামনে নতুন কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে। একদিকে আঞ্চলিক মিত্রদের যুদ্ধ এড়ানোর অনুরোধ, অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক চাপ।

হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা

এদিকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা এখনো কমেনি। ১৫ নভেম্বর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনার একটি রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠানো হয়েছে।

বাহরাইনের কর্তৃপক্ষ সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছে। তবে হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে যুক্তরাষ্ট্র বা বাহরাইন তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য দেয়নি।

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। ফলে সেখানে নতুন কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে।

সামনে কী করবেন ট্রাম্প

সব মিলিয়ে আপাতত বড় সামরিক অভিযান এড়িয়ে অর্থনৈতিক অবরোধ ও কূটনৈতিক চাপ অব্যাহত রাখার পথে এগোচ্ছে ওয়াশিংটন। একই সঙ্গে প্রয়োজনে হামলার প্রস্তুতিও ধরে রাখা হচ্ছে।

ট্রাম্পের সামনে এখন বড় চ্যালেঞ্জ, সামরিক সংঘাত না বাড়িয়ে ইরানের কাছ থেকে কৌশলগত ছাড় আদায় করা। তবে তেহরানের নতুন কোনো সামরিক পদক্ষেপ কিংবা হরমুজ প্রণালিতে বড় ধরনের সংঘাত তাঁর হিসাব বদলে দিতে পারে।

অর্থাৎ ইরানে নতুন হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত মিললেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি কাটেনি। বরং সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে আলোচনায় আনাই এখন ট্রাম্প প্রশাসনের প্রধান কৌশল।

ইরান-আমেরিকা যুদ্ধডোনাল্ড ট্রাম্পইরানে হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ