Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৫৭
শেয়ার করুন:
‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

ছবি: আগামীর সময়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ ঘিরে পাবনার ঈশ্বরদীর নতুনহাট এলাকা পরিচিতি পেয়েছে ‘মিনি রাশিয়া’ নামে। এই মেগা প্রকল্পের সুবাদে এলাকায় বসবাস করছেন প্রায় সাড়ে পাঁচ হাজার বিদেশি নাগরিক, যাদের অধিকাংশই রাশিয়ার। তাদের আবাসনের জন্য গড়ে তোলা হয়েছে বহুতল আবাসিক এলাকা ‘গ্রিন সিটি’। আর এই গ্রিন সিটিকে কেন্দ্র করে গড়ে ওঠা বাজারে বিদেশি নাগরিকদের লক্ষ্য করে অবৈধ ও অনুমোদনহীন যৌন উত্তেজক ওষুধের বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে।

সরেজমিন দেখা যায়, গ্রিন সিটির ২ নম্বর গেটের বিপরীত পাশের বাজারে নবাব আলী নামের এক ব্যক্তি একটি ফার্মেসি পরিচালনা করছেন। তিনি উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর এলাকার বাসিন্দা। দিনের বেলায় দোকানটি বন্ধ থাকলেও সন্ধ্যার পর খোলা হয় এবং চলে গভীর রাত পর্যন্ত। সাধারণ ফার্মেসির চেয়ে ভিন্নধর্মী এই দোকানের প্রায় ৯০ শতাংশ পণ্যই বিভিন্ন কোম্পানির যৌন উত্তেজক সিরাপ, ট্যাবলেট ও হালুয়া। বিশেষ করে রুশ নাগরিকদের আকৃষ্ট করতে দোকানের সাইনবোর্ডও লেখা হয়েছে রুশ ভাষায়।

আরও পড়ুন

সরকারকে এখনই ফ্যাসিবাদী বলতে চান না জামায়াত আমির

১৪ নভেম্বর ২০২৬

দোকানটিতে বিভিন্ন নামসর্বস্ব প্রতিষ্ঠানের তৈরি যৌন উত্তেজক পণ্য বেশি দেখা যায়। ভালো ও পরিচিত কোনো কোম্পানির ওষুধের উপস্থিতি সেখানে প্রায় নেই বললেই চলে। এসব পণ্যের সরকারি অনুমোদন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদেশি নাগরিকদের সরলতার সুযোগ নিয়ে চড়া দামে এসব অনুমোদনহীন ওষুধ বিক্রি করছেন নবাব আলী। এতে দেশের গুরুত্বপূর্ণ একটি মেগা প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকেরা প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতেও পড়তে পারেন।

তাদের আরও অভিযোগ, দোকানটিতে শতাধিক ধরনের যৌন উত্তেজক পণ্যের পাশাপাশি নামী-দামি ওষুধ কোম্পানির পণ্যের নামের সঙ্গে মিল রেখে তৈরি নকল ওষুধ এবং কথিত ভিটামিনও বিক্রি করা হচ্ছে। এসব পণ্যের মান ও সরকারি অনুমোদন নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দোকানের মালিক নবাব আলী বিদেশি নাগরিকদের কাছে এসব পণ্য বিক্রির কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘এখানে রাশিয়ান নাগরিকরা চলাফেরা করেন, মূলত তাদের জন্যই এই ওষুধগুলো রাখা। বাঙালিরা এখানে খুব একটা আসে না।’

তবে এসব পণ্যের ক্ষতিকর দিকের কথা স্বীকার করে নবাব আলী বলেন, ‘আসলে এসব ওষুধ বিক্রি করা উচিত নয়। এগুলোতে মানুষের অনেক ক্ষতির আশঙ্কা থাকে। কোনো কোম্পানিরই এসব উৎপাদন করা বা কোনো দোকানদারের বিক্রি করা ঠিক নয়।’

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ‘অবৈধ ওষুধ বিক্রি করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। যেহেতু বিষয়টি ওষুধসংক্রান্ত, তাই এটি ওষুধ প্রশাসন অধিদপ্তর দেখভাল করে। আমি বিষয়টি ওষুধ তত্ত্বাবধায়ককে জানাব, যাতে তিনি দ্রুত অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেন।’

তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান দেখা গেছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসানের বক্তব্যে। মুঠোফোনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি প্রতিবেদককে কার্যালয়ে গিয়ে অভিযোগ বক্সে লিখিত অভিযোগ জমা দিয়ে রিসিভ কপি নেওয়ার পরামর্শ দেন।

সাংবাদিক পরিচয় দিয়ে সংশ্লিষ্ট তথ্য জানানোর পরও কেন লিখিত অভিযোগ জমা দিতে হবে—প্রতিবেদকের এমন প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘এমন তথ্য অনেক আসে, মনে থাকে না। আমি আপনার ভালোর জন্যই বলছি, তর্কে জড়াবেন না, কথা পেঁচাবেন না।’

একপর্যায়ে ‘আমি আপনার সঙ্গে এ ব্যাপারে আর কোনো কথা বলতে ইচ্ছুক নই’ বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

মিনি রাশিয়ারূপপুরঈশ্বরদী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে