বাংলাদেশের বিদ্যুৎ সংকট নিরসনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। তবে এই উচ্চপ্রযুক্তির কেন্দ্রটি পরিচালনার ক্ষেত্রে চরম ঝুঁকিও বিদ্যমান। এ কারণে প্রকল্পটি নিয়ে দেশের মানুষের মধ্যে যেমন বড় প্রত্যাশা রয়েছে, তেমনি গভীর নিরাপত্তা শঙ্কাও প্রকাশ পাচ্ছে।
বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল সেফটি কালচার বা শিল্প নিরাপত্তা সংস্কৃতির যে দৈন্যদশা প্রতিনিয়ত দেখা যায়, তাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো অত্যন্ত জটিল ও স্পর্শকাতর ব্যবস্থা পরিচালনা করা কতটা বিপজ্জনক হতে পারে, তা হয়তো সা...