Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রূপপুরের ১ নম্বর ইউনিটে ত্রুটি, বন্ধ পরীক্ষামূলক কার্যক্রম

পাবনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৯:৩৭
রূপপুরের ১ নম্বর ইউনিটে ত্রুটি, বন্ধ পরীক্ষামূলক কার্যক্রম

সংগৃহীত ছবি

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের ১ নম্বর ইউনিটে দেখা দিয়েছে কারিগরি ত্রুটি। এতে সাময়িকভাবে বন্ধ আছে কেন্দ্রটির পরীক্ষামূলক কার্যক্রম। ত্রুটি সারিয়ে শিগগিরই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে রূপপুর কর্তৃপক্ষ।

জ্বালানি লোড করার পর বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার সময় ধরা পড়ল এই কারিগরি ত্রুটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) প্রকল্পের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সৈকত আহমেদ জানালেন এ তথ্য।

তিনি বলেছেন, “গত শুক্রবার ‘কোল্ড রান’ বা শীতলীকরণ পরীক্ষার সময় সিস্টেমে চাপ দেওয়ার (প্রেসারাইজড) পর্যায়ে একটি কারিগরি ত্রুটি চিহ্নিত হয়। এর পরই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। সমস্যাটি ছোট। এরইমধ্যে তা মেরামতের কাজ শুরু হয়েছে। ত্রুটি সমাধান হওয়া মাত্র দ্রুততম সময়ের মধ্যে সিস্টেমের কার্যক্রম আবার শুরু হবে।”

রাশিয়ার কর্তৃপক্ষ রসাটমকে (ঠিকাদার প্রতিষ্ঠান) এরইমধ্যে ত্রুটির বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।

রসাটমের জনসংযোগ (পিআর) এজেন্সির এক প্রতিনিধি জানিয়েছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর পরীক্ষামূলক ধাপে (কমিশনিং) এ ধরনের সমস্যা হওয়া খুবই স্বাভাবিক।

তার ভাষ্য, ‘সেগুলো চিহ্নিত করে সমাধান করছি আমরা। সবকিছু নিখুঁতভাবে কাজ করলেই কেবল কেন্দ্রটি মূল উৎপাদনে যায়। তাই উদ্বেগের কিছু নেই।’

জ্বালানি লোডিংয়ের আগের পরীক্ষায় রিঅ্যাক্টর কুলিং পাম্পে (আরসিপি) একারিগরি ত্রুটি দেখা দেওয়ায় আগেও একবার কার্যক্রম বন্ধ হয়। পরে সেই ত্রুটি সারিয়ে পরীক্ষা সম্পন্ন করা হয়। পুরো প্রক্রিয়া তখন কয়েক সপ্তাহ পিছিয়ে যায়।

সৈকত আহমেদ বললেন, ‘কমিশনিংয়ের সময় বিভিন্ন সমস্যা স্বাভাবিকভাবেই সামনে আসে, যা উদ্বেগের নয়। আইএইএ (আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা) এই প্রক্রিয়াটি খুব ভালো করেই বোঝে।’

রূপপুরকারিগরি ত্রুটিআরএনপিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর