রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ ঘিরে পাবনার ঈশ্বরদীর নতুনহাট এলাকা পরিচিতি পেয়েছে ‘মিনি রাশিয়া’ নামে। এই মেগা প্রকল্পের সুবাদে এলাকায় বসবাস করছেন প্রায় সাড়ে পাঁচ হাজার বিদেশি নাগরিক, যাদের অধিকাংশই রাশিয়ার। তাদের আবাসনের জন্য গড়ে তোলা হয়েছে বহুতল আবাসিক এলাকা ‘গ্রিন সিটি’। আর এই গ্রিন সিটিকে কেন্দ্র করে গড়ে ওঠা বাজারে বিদেশি নাগরিকদের লক্ষ্য করে অবৈধ ও অনুমোদনহীন যৌন উত্তেজক ওষুধের বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে।সরেজমিন দেখা যায়, গ্রিন সিটির ২ নম্বর গেটের বিপ...