Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ‘দীর্ঘস্থায়ী হবে না’ বললেন ভ্যান্স, আগ্রাসী মার্কিন নীতির সমালোচনায় তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬
শেয়ার করুন:
ইরান যুদ্ধ ‘দীর্ঘস্থায়ী হবে না’ বললেন ভ্যান্স, আগ্রাসী মার্কিন নীতির সমালোচনায় তেহরান

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি / রয়টার্স

ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, এই যুদ্ধকে ১০ বা ১৫ বছর, এমনকি দুই বছরের প্রতিশ্রুতিতেও পরিণত হতে দেওয়া হবে না। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক ব্যবস্থাকে বিপন্ন করছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেছেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। তবে আমরা এই যুদ্ধকে ১০ বা ১৫ বছরের প্রতিশ্রুতিতে পরিণত হতে দেব না। সত্যি বলতে, দুই বছরের প্রতিশ্রুতিতেও নয়।’

তিনি আরও বলেছেন, ‘আমরা সেখানে চিরকাল থাকব না। আমরা এমন প্রতিশ্রুতি দিয়েছি। প্রেসিডেন্ট এই পরিস্থিতি থেকে আমাদের বড় সাফল্যের সঙ্গে বের করে আনবেন বলে আমার পূর্ণ আস্থা রয়েছে।’

নভেম্বরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভ্যান্স ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের জন্য দায়ী করেছিলেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, ইরান যুদ্ধ নিয়ে তার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের কোনো মতপার্থক্য নেই।

শুক্রবার ট্রাম্প বলেছেন, তিনি ভ্যান্সকে জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই। বরং ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরগুলোতে দুর্নীতির দিকে মনোযোগ দেওয়া উচিত।

ইরান যুদ্ধের রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে ভ্যান্স বলেছেন, ‘এর রাজনৈতিক মূল্য দিতে হয়েছে। জ্বালানি তেল ও জ্বালানির দাম বেড়েছে।’

তিনি আরও বলেছেন, ‘জ্বালানির দাম বাড়ার পেছনে শুধু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দায়ী নয়। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামোয় প্রয়োজনীয় বিনিয়োগ না করাও এর কারণ।’

আরও পড়ুন

হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

০১ সেপ্টেম্বর ২০২৬

রয়টার্স ও ইপসোসের নতুন এক জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের মাত্র ৩১ শতাংশ প্রাপ্তবয়স্ক ইরানের বিরুদ্ধে যুদ্ধ সমর্থন করেন। সংঘাতের কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় জনমতেও এর প্রভাব পড়ছে।

জরিপ অনুযায়ী, ট্রাম্পের প্রতি সমর্থনের হারও তার প্রেসিডেন্সির সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি, ৩২ শতাংশ। অক্টোবরের মাঝামাঝি সময়ে এই হার নেমে এসেছিল ৩১ শতাংশে, যা ছিল তার প্রেসিডেন্সির সর্বনিম্ন।

এদিকে, যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। যুক্তরাষ্ট্রের নীতিকে হিটলার ও আইএসআইএলের (আইএসআইএস) নীতির সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, ওয়াশিংটনের কর্মকাণ্ড আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করছে।

গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালতের সমালোচনা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, ‘তলোয়ারধারীদের কাছে আইন তুলে ধরে লাভ নেই।’ এ সময় তিনি প্রাচীন রোমের এক সেনাপতির নামে প্রচলিত একটি উক্তির উল্লেখ করেন।

রুবিওর এই বক্তব্যকে ‘গভীর উদ্বেগের কারণ’ বলে অভিহিত করেছেন বাঘাই। তার মতে, এটি যুক্তরাষ্ট্রের আগ্রাসী একতরফা নীতিরই ইঙ্গিত দেয়।

এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই লিখেছেন, ‘আজ নৈতিকতা ও জাতীয় নিরাপত্তার অজুহাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে বৈধতা দেওয়া হচ্ছে। অথচ এসব দাবির পক্ষে অবস্থান নেওয়া শক্তিধর দেশটি নিজেকে জবাবদিহির ঊর্ধ্বে রাখছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মনে করা উচিত নয় যে তারা এর পরিণতি থেকে সুরক্ষিত থাকবে।’

তিনি আরও লিখেছেন, ‘শক্তিধর দেশগুলো যখন নিজেদের জন্য এমন অধিকার দাবি করে, যা অন্যদের ক্ষেত্রে স্বীকার করতে অস্বীকৃতি জানায়, তখনই আন্তর্জাতিক ব্যবস্থা ভাঙতে শুরু করে।’

সূত্র- আলজাজিরা 

ইরান-আমেরিকা যুদ্ধমার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন