যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসছে না ইরান। এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে এ কথা বলেছেন।তবে তিনি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে ওমানের সঙ্গে ‘অস্থায়ী একটি নৌপথ’ তৈরির কাজ করছে তেহরান। সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানিয়েছেন, কৌশলগত এই জলপথ দিয়ে অস্থায়ী নৌপথ চালুর লক্ষ্যেই মাসকাটের সঙ্গে আলোচনা চলছে।আধা সরকারি ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বাঘাই বলেছেন,...