Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইসমাইল বাঘাই

ন্যাটোকে অবশ্যই জবাবদিহি করতে হবে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৪:০৮
ন্যাটোকে অবশ্যই জবাবদিহি করতে হবে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি : সংগৃহীত

ইরানের ওপর যুদ্ধে সহায়তা করার জন্য পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেছেন, একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে বেআইনি যুদ্ধ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মূলনীতির নির্লজ্জ লঙ্ঘন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ বিষয়ে বিস্তারিত লিখেছেন তিনি।

পোস্টে বাঘাই ফক্স নিউজকে দেওয়া ন্যাটো মহাসচিব মার্ক রুটের একটি সাক্ষাৎকারের কথা উল্লেখ করেছেন। যেখানে রুট বলেছিলেন, ন্যাটো ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানকে সমর্থন করেছে। তিনি পেন্টাগনের সামরিক অভিযানে উল্লেখযোগ্য সহায়তা করা দেশ হিসেবে ইতালি ও রোমানিয়ার নাম উল্লেখ করেছেন।

বাঘাই এই মন্তব্যগুলোকে জাতিসংঘের একটি সার্বভৌম সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে বেআইনি আগ্রাসী যুদ্ধে ন্যাটোর সক্রিয় অংশগ্রহণের একটি স্পষ্ট ও মারাত্মক স্বীকারোক্তি হিসেবে বর্ণনা করেছেন।

বাঘাই বলেছেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জড়িত ন্যাটো ও এর সদস্য রাষ্ট্রগুলোকে তাদের কর্মকাণ্ডের সব পরিণতির জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে।

তিনি জোর দিয়ে বলেছেন, ন্যাটো প্রধান ইরানের বিরুদ্ধে অভিযানে অংশগ্রহণকারী হিসেবে ইতালি ও রোমানিয়াকে স্পষ্টভাবে চিহ্নিত করেছেন। এ দেশগুলোসহ ইরানের বিরুদ্ধে আমেরিকান-ইসরায়েলি আগ্রাসনকে সমর্থনকারী অন্য যেকোনো ইউরোপীয় রাষ্ট্রকে তাদের নাগরিকদের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অবশ্যই এর কারণ ব্যাখ্যা করতে হবে।

বাঘাই সংঘাতে ক্ষতিগ্রস্ত স্থান হিসেবে মিনাব, লামার্দ, তেহরান, ইসফাহান, সানন্দাজ, হামাদান, তাবরিজ, শিরাজ এবং বন্দর আব্বাসসহ ইরানের বেশ কয়েকটি শহরের নাম উল্লেখ করে বলেছেন, যেসব ইউরোপীয় বা অন্যান্য দেশ এই আগ্রাসনে জড়িত, তাদের অবশ্যই নিজেদের জনগণ এবং বিশ্বকে জানাতে হবে যে, কেন তারা ইরানি জনগণের বিরুদ্ধে আগ্রাসনকারীদের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র : মেহের নিউজ এজেন্সি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইন্যাটোআমেরিকা-ইরান যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!