একদিকে শান্তির আলোচনার চিঠি। অন্যদিকে ক্ষেপণাস্ত্রের পাল্টা হুঁশিয়ারি। যুদ্ধ থামানোর পথ খুঁজছে ওয়াশিংটন। অথচ তেহরানের আকাশে জমছে নতুন সংঘাতের মেঘ। এমন সময় ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসার সম্ভাবনা বিবেচনা করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কূটনীতির এই দরজা খুলবে, নাকি আরও শক্ত করে বন্ধ হবে?বৃহস্পতিবার আরব নিউজে প্রকাশিত প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠকের কথা ভাবছেন ভ্যান্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...