Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

যুদ্ধের আগুন নেভাতে ইরানের দরজায় জেডি ভ্যান্স

  • মার্কিন হামলা হলে দশ গুণ জবাবের হুঁশিয়ারি
  • ‘আঙুল ট্রিগারে’, প্রস্তুত ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ২১:৩১
শেয়ার করুন:
যুদ্ধের আগুন নেভাতে ইরানের দরজায় জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

একদিকে শান্তির আলোচনার চিঠি। অন্যদিকে ক্ষেপণাস্ত্রের পাল্টা হুঁশিয়ারি। যুদ্ধ থামানোর পথ খুঁজছে ওয়াশিংটন। অথচ তেহরানের আকাশে জমছে নতুন সংঘাতের মেঘ। এমন সময় ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসার সম্ভাবনা বিবেচনা করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কূটনীতির এই দরজা খুলবে, নাকি আরও শক্ত করে বন্ধ হবে?

বৃহস্পতিবার আরব নিউজে প্রকাশিত প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠকের কথা ভাবছেন ভ্যান্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নতুন আলোচনার উদ্যোগ নেওয়ার অনুমতি দিয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি। তবে বৈঠকের দিনক্ষণ নির্ধারিত হয়নি।

গত অক্টোবরে রেজায়িকে বৈঠকের অনুরোধ জানিয়ে চিঠি পাঠান ভ্যান্স। সম্ভাব্য স্থান হিসেবে কাতারের রাজধানী দোহার নামও আলোচনায় রয়েছে। মধ্যস্থতাকারী ও আঞ্চলিক মিত্রদের মাধ্যমে দুই পক্ষের বার্তা আদানপ্রদানের খবর মিললেও সরাসরি আলোচনা শুরু হয়েছে, এমন ঘোষণা নেই।

বরং মঙ্গলবার (১০ নভেম্বর) রেজায়ি দাবি করেছেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলছে না। তার ভাষায়, বৈঠকের খবর ‘ভিত্তিহীন’। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও পরিকল্পিত বৈঠকের খবর অস্বীকার করেছেন। ফলে মার্কিন উদ্যোগ আর ইরানের প্রকাশ্য অবস্থানের মধ্যে দূরত্ব স্পষ্ট।

বিরোধের কেন্দ্রে হরমুজ প্রণালি, মার্কিন নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞা। অবরোধ প্রত্যাহার, জব্দ সম্পদ ছাড় এবং তেলবাণিজ্যে নিষেধাজ্ঞা শিথিলের দাবি তেহরানের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এসব শর্তকে অবাস্তব বলেছেন। মধ্যস্থতাকারীরা ধাপে ধাপে পাল্টা ছাড়ের প্রস্তাব দিলেও সমঝোতা হয়নি।

জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজে চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা চলছে। ইরান সাতটি শর্ত বাস্তবায়নের আগে প্রণালি পুরোপুরি খুলতে রাজি নয়। সম্প্রতি কাতার অবশ্য মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে; উভয় পক্ষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা বলেছে দোহা।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শুরু হওয়া সংঘাত এপ্রিলের যুদ্ধবিরতির পরও মেটেনি। জুনে একটি সমঝোতা কাঠামো তৈরি হয়েছিল। ওই উদ্যোগে ভ্যান্সের ভূমিকা ছিল। ট্রাম্প পরে সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন বলে খবর বেরোলেও হোয়াইট হাউস তা অস্বীকার করেছে।

এর মধ্যেই (বৃহস্পতিবার )আল-জাজিরা জানিয়েছে, নতুন মার্কিন হামলা হলে ‘দশ গুণ’ কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক মুখপাত্র আবোলফজল শেকারচি। ট্রাম্পের ‘পাঁচ গুণ’ শক্তিশালী হামলার হুমকির জবাবে এই বক্তব্য।

রেভোলুশনারি গার্ডের উপদেষ্টা আলিরেজা বেলাইলি বলেছেন, তাদের ‘আঙুল ট্রিগারে’। প্রয়োজনে ভৌগোলিক সীমা ছাড়িয়ে হামলার নির্দেশ কার্যকর করা হবে। ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সক্ষমতা বাড়ানোর দাবিও করেছেন তিনি।
গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের সঙ্গে ইরানযুদ্ধের সম্পর্ক রয়েছে বলে প্রকাশ্যে মন্তব্য করেছেন ভ্যান্স। এখন তার সামনে দ্বিমুখী পরীক্ষা। ব্যর্থ আলোচনা বাড়াতে পারে রাজনৈতিক চাপ। সফল সমঝোতা খুলতে পারে যুদ্ধ শেষের পথ।

আলোচনার টেবিলে এখনো চেয়ার খালি। সমুদ্রপথে অবরোধ, সামরিক ঘাঁটিতে সতর্কতা। শান্তির জন্য পাঠানো চিঠির উত্তর কি কথায় আসবে, নাকি আরও এক দফা ক্ষেপণাস্ত্রের শব্দে?

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সইরান যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি