Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

সুইজারল্যান্ডে আজ আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৫৯
সুইজারল্যান্ডে আজ আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রবিবার ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে রওনা হয়েছেন। ছবি : রয়টার্স

সই হওয়া সমঝোতা স্মারকের ভিত্তিতে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা শুরু হতে যাচ্ছে। আজ রবিবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সময় শনিবার গভীর রাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডের আলোচনায় যোগ দিতে ওয়াশিংটন ত্যাগ করেছেন।

ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে নিয়ে তেহরানের একটি প্রতিনিধিদল ইতিমধ্যে পৌঁছেছে সুইজারল্যান্ডে।

বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভ্যান্স বলেছেন, তিনি পারমাণবিক বিষয় এবং লেবাননে যুদ্ধবিরতির বিষয়ে সমাধান হওয়ার আশা করছেন।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ  এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ভ্যান্স বলেছেন, ‘সেখানকার পরিস্থিতি আসলে ভালো হচ্ছে এবং সবকিছু ধীরে ধীরে শান্ত হয়ে আসছে।’

মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাষ্য, ‘ইসরায়েল ও লেবানন উভয়ই যাতে নিরাপদ ও সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করার জন্য আমাদের এই বিষয়টি আলোচনা করে যেতে হবে। আলোচনার মূল লক্ষ্যই হলো সমগ্র অঞ্চলকে নিরাপদ ও সুরক্ষিত করা।’

এদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার জেরে ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছে। যদিও, মার্কিন সামরিক বাহিনী এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

চুক্তি মানছে না ইসরায়েল, আবার বন্ধ হরমুজ

২১ জুন ২০২৬

ইরান বলেছে, লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলার জবাবে প্রণালিটি বন্ধ করে দেওয়া হয়েছে, যা যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির লঙ্ঘন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তার দেশ আমেরিকাকে প্রতিশ্রুতি পূরণের দাবি জানাবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আলোচনার শুরুতে যোগ দেবেন বলে তার কার্যালয় বিবিসিকে নিশ্চিত করেছে। পাকিস্তান পুরো যুদ্ধজুড়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে এবং এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক দফা আলোচনার আয়োজন করেছিল।

চলতি সপ্তাহের শুরুতে ওয়াশিংটন ও ইরানের শীর্ষ নেতারা লেবাননসহ চলমান যুদ্ধ অবিলম্বে শেষ করার লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। এতে আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য আরও আলোচনার প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত রয়েছে।

তবে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে অবস্থিত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

শনিবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হিজবুল্লাহর সঙ্গে যুক্ত ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং এর কয়েক ডজন সদস্যকে হত্যা করেছে।

আইডিএফ জানিয়েছে, তাদের চারজন সৈন্যও হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষণার পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা অব্যাহত ছিল। কিন্তু শুক্রবার বিকেলে ওয়াশিংটনের মধ্যস্থতায় উভয়ের মধ্যে একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি নিশ্চিত করা হয়।

সূত্র : বিবিসি 

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিসুইজারল্যান্ডমার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সআব্বাস আরাঘচি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প