Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

চুক্তি মানছে না ইসরায়েল, আবার বন্ধ হরমুজ

শামীম জোয়ার্দার
শামীম জোয়ার্দার
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:২২
চুক্তি মানছে না ইসরায়েল, আবার বন্ধ হরমুজ

সংগৃহীত ছবি

সব প্রায় গুছিয়েই এনেছিল যুক্তরাষ্ট্র। আলোচনার আশায় আগেভাগেই সুইজারল্যান্ডে গিয়ে বসেছিলেন মার্কিন প্রতিনিধিরা। মোড়ল দম্ভ ছেড়ে ইরানের আগেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারকে পাঠিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন ইরানের প্রতিনিধিরাও। হয়তো গতকাল শনিবারই আলোচনায় বসত দুই পক্ষ। মাঝখানে গোল বাধাল ইসরায়েল। চুক্তি ভেঙে তারা জোর হামলা শুরু করে লেবাননে। দফায় দফায় বিমান হামলায় রণাতঙ্ক ছড়িয়ে দেয় দেশটির দক্ষিণাঞ্চলে। আবার বেঁকে বসে ইরান। ধীরগতি নেমে আসে সুইজারল্যান্ড যাত্রায়। ক্ষেপে ফের হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। তবু আশার কথা হলো, আগেরবারের মতো এবার এখনো বাতিল হয়নি শান্তি আলোচনা। আজ রবিবার পূর্বনির্ধারিত বুর্গেনস্টক রিসোর্টেই ৬০ দিনের যুদ্ধবিরতি-পরবর্তী আলোচনায় বসবে দুই দেশ।

চুক্তি বানচালে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। বুধবার যুদ্ধবিরতির ১৪ দফা চুক্তি সইয়ের পরদিনই লেবাননে ভয়াবহ হামলা শুরু করে  ইসরায়েল। অথচ ইরান-মার্কিন ‘ইসলামাবাদ সমঝোতা স্বারক’র ৮০০ শব্দের চুক্তির প্রথম শর্তই ছিল ইসরায়েলের হামলা বন্ধ। ওই হামলার কারণেই শুক্রবার সুইস পাহাড়ের নির্ধারিত বৈঠক বাতিল করে ইরান। পরিস্থিতি বেগতিক দেখে বৃহস্পতিবার ইসরায়েলকে কড়া ধমক দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফলও আসে হাতে হাতে। শুক্রবার যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। তলে তলে হয়তো আবার খুলে যায় বাতিল বৈঠকের দ্বার। পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল শনিবার সুইজারল্যান্ডে চলে যান মার্কিন প্রতিনিধিরা। ফের গর্জে ওঠে ইসরায়েল। যুদ্ধবিরতি ভেঙে বর্বর হামলা শুরু করে লেবাননে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সকাল থেকে শুরু হওয়া হামলায় কয়েক ঘণ্টার মধ্যেই নিহত হন ৩৬ জন। সবমিলে দুদিনে নিহতের সংখ্যা দাঁড়ায় ৮৩-এ। আহত ১৪১ জন। এরই প্রতিক্রিয়ায় খুলে দেওয়া হরমুজ প্রণালি ফের বন্ধ করে দেয় ইরান। এদিন রাষ্ট্রীয় চ্যানেল একটি বিবৃতি প্রকাশ করে সশস্ত্র বাহিনীর সদর দপ্তর খতম-আল-আনবিয়ার। তাতে বলা হয়েছে, ‘হরমুজ দিয়ে জাহাজ চলাচল করবে না। শত্রুরা যে চুক্তি ভেঙেছে, তার জবাব দিতে প্রথম পদক্ষেপ এটি। এভাবে আগ্রাসন চলতে থাকলে পরবর্তী পদক্ষেপে যাবে ইরান। এই ঘোষণার কয়েক ঘণ্টা পরেই লেবাননে হামলা বন্ধ করে ইসরায়েল। স্থানীয় সময় রাত ৮টায় সেনাবাহিনীকে হামলা বন্ধের নির্দেশ দেন  নেতানিয়াহু। স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল-হিজবুল্লাহ। কিন্তু রাত গড়াতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী হামলা শুরু করে দক্ষিণ লেবাননে।

লেবাননের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, দক্ষিণ লেবাননের বারিশ শহরে হামলায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তেল আবিব দাবি করেছে, হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে লেবাননের ৫০টি জায়গায় হামলা চালানো হয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তিহরমুজ প্রণালিইসরায়েল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প