অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
আগামীর সময় প্রতিবেদক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক আনাসের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই তাকে ছেড়ে দিয়েছে স্পেশাল রেসপন্স ব্রিগেড (এসআরবি)।
এসআরবি-১১-এর সিপিসি-২ অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অপ্রতিম হত্যাকাণ্ডের পর শনিবার বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে সন্দেহজনকভাবে আনাসকে আটক করে আমাদের হেফাজতে নেওয়া হয়।
তিনি বলছেন, রাতভর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তেমন কিছু পাওয়া যায়নি। এই হত্যাকাণ্ডের সঙ্গে আনাসের সম্পৃক্ততা না থাকায় তাকে রবিবারদুপুর ২টার আগে ছেড়ে দেওয়া হয়। মামলার তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাকা হতে পারে।
সম্প্রতি কুমিল্লার বাসা থেকে নিখোঁজ হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল সে। পরেরদিন অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে।




