Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

মাইন-ড্রোন-ক্ষেপণাস্ত্রের ঝনঝনানির মধ্যে হরমুজে ১৫ কিলোমিটার সাঁতার

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:২৯
শেয়ার করুন:
মাইন-ড্রোন-ক্ষেপণাস্ত্রের ঝনঝনানির মধ্যে হরমুজে ১৫ কিলোমিটার সাঁতার

হরমুজ প্রণালির ওমান উপকূলে সমুদ্রের তলদেশে সাঁতার কাটছেন ব্রিটিশ দূরপাল্লার সাঁতারু লুইস পিউ। ছবি : এক্স

যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে পরিবেশদূষণের ভয়াবহতা তুলে ধরতে তিন দিনে ১৫ কিলোমিটার সাঁতার কেটেছেন ব্রিটিশ দূরপাল্লার সাঁতারু লুইস পিউ।

শনিবার সংঘাতে জড়িত পক্ষগুলোর প্রতি লড়াই বন্ধ, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং হামলায় ছড়িয়ে পড়া দূষণ পরিষ্কারের আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় পিউ সতর্ক করে বলেছেন, তেলবাহী ট্যাংকার, গ্যাসবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজে বারবার হামলার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে সামুদ্রিক পরিবেশের ওপর। এর ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মকেও ভোগ করতে হতে পারে।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) সমুদ্রবিষয়ক শুভেচ্ছাদূত ৫৬ বছর বয়সী পিউ ওমানের উপকূলের কাছে তিন দিন ধরে সাঁতার কাটেন। এ উদ্যোগের মাধ্যমে ওই অঞ্চলের সামুদ্রিক বাস্তুতন্ত্রের ওপর তৈরি হওয়া ঝুঁকির দিকে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন তিনি।
তেলবাহী ট্যাঙ্কার জ্বলতে দেখছেন পিও। ছবি / এক্সসাঁতারের সময়ই সংঘাতের বিপদ টের পান পিউ। সোমবার পানিতে নামার প্রায় ৩০ মিনিট পর তাঁর সাঁতারের স্থান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়। তিন দিনের এই উদ্যোগ চলার সময় আরও কয়েকটি জাহাজে হামলা চালানো হয়। এতে সেগুলোতে আগুন ধরে যায়।

সব মিলিয়ে ১৫ কিলোমিটার সাঁতার কাটেন পিউ। ওমানের মুসান্দাম উপদ্বীপ থেকে যাত্রা শুরু করে হরমুজ অন্তরীপের একাংশ ঘুরে এই দূরত্ব অতিক্রম করেন তিনি।

প্রণালিটির সবচেয়ে সরু অংশের প্রস্থ ৩৯ কিলোমিটার। এর অপর পাশে রয়েছে ইরান।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সংঘাত শুরু হলে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ এবং ওই এলাকায় জাহাজে হামলা শুরু করে ইরান।

পিউ বলেন, ‘হরমুজ প্রণালি কেবল গুরুত্বপূর্ণ নৌপথ নয়। এটি আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি।’

তিনি আরও বলেন, ‘এই জলসীমায় ডলফিন, সামুদ্রিক কচ্ছপ ও ডুগং বাস করে। এটি বিশ্বের অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক স্থান।’

আরও পড়ুন

হরমুজের কাছে তেলবাহী দুই ট্যাংকারে হামলা, মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

২১ নভেম্বর ২০২৬

এর আগেও পরিবেশ রক্ষার পক্ষে জনমত গড়তে আলোচিত বিভিন্ন সাঁতার কর্মসূচিতে অংশ নিয়েছেন পিউ। নিরাপদে সাঁতার কাটা ও মাছ ধরার উপযোগী নদীর দাবিতে তিনি অ্যান্টার্কটিকা, উত্তর মেরু ও লোহিত সাগরে সাঁতার কেটেছেন।

এবারের উদ্যোগের বার্তা তুলে ধরে পিউ বলেন, ‘আমার বার্তা সহজ: লড়াই বন্ধ করুন, প্রণালি খুলে দিন, দূষণ পরিষ্কার করুন।’

সূত্র : এনডিটিভি 



হরমুজ প্রণালিব্রিটিশ দূরপাল্লার সাঁতারু লুইস পিউইরান-আমেরিকা যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা