Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হরমুজের কাছে তেলবাহী দুই ট্যাংকারে হামলা, মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৫:১৩
শেয়ার করুন:
হরমুজের কাছে তেলবাহী দুই ট্যাংকারে হামলা, মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ছবি: রয়টার্স

ওমানের উপকূলে হরমুজ প্রণালি থেকে বের হওয়ার সময় অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। এদিকে হরমুজ প্রণালির ওপর আরেকটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইউকেএমটিও জানিয়েছে, প্রথম ট্যাংকারটি ওমানের খাসাব উপকূল থেকে ১১ নটিক্যাল মাইল বা প্রায় ২০ কিলোমিটার উত্তরে অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটির পেছনের অংশে আঘাত লাগে। এতে কেউ হতাহত হননি। তবে পরিবেশের ওপর এর প্রভাব কী হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

পরে সংস্থাটি জানায়, একই এলাকার কাছাকাছি আরেকটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয় জাহাজটি খাসাব থেকে ১৭ নটিক্যাল মাইল বা প্রায় ৩১ কিলোমিটার পূর্বে ইঞ্জিনকক্ষে আঘাতের শিকার হয়। এ ঘটনায়ও কেউ হতাহত হননি।

এদিকে হরমুজ প্রণালির ওপর আরেকটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়েছে, বাহিনীর মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বিভাগ একটি নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করেছে। এটি ইরানি বাহিনীর হাতে ভূপাতিত হওয়া ৫৮তম মার্কিন এমকিউ-৯ ড্রোন বলে দাবি করেছে আইআরজিসি।
মার্কিন এমকিউ-৯ ড্রোন। ফাইল ছবি / রয়টার্সঅন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটি ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখে রয়েছে, যা ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়েও কঠিন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, একদল ‘দাদাগিরি করা, নিপীড়ক ও জবরদস্তিকারী’ ইরানকে ধ্বংস করতে চেয়েছিল। তবে দেশটির ব্যবসায়ীরা বাজার পরিস্থিতি ভালোভাবে সামাল দিয়েছেন।

শীতকালে যাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে না হয়, সে লক্ষ্যেও ইরান কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

সূত্র : আলজাজিরা 

হরমুজতেলবাহী ট্যাঙ্কারমার্কিন ড্রোন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!