রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে সোচির কাছে ড্রোন হামলার পর লাইবেরিয়ার পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ‘আফ্রাম্যাক্স রিও’-তে আগুন ধরে গেছে। ট্যাংকারটিতে থাকা ২৩ নাবিকই ভারতীয় নাগরিক। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কেউ আহত হননি।রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, চালকবিহীন নৌ ড্রোনের হামলার পর ট্যাংকারটিতে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। কৃষ্ণসাগরের পানির ওপর অপরিশোধিত তেল জ্বলতে দেখা যায় এবং ঘন কালো ধোঁয়া উঠতে থাকে। আগুনের তীব্রতার কারণে শুরুতে উদ্ধার ও অগ্...