যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে পরিবেশদূষণের ভয়াবহতা তুলে ধরতে তিন দিনে ১৫ কিলোমিটার সাঁতার কেটেছেন ব্রিটিশ দূরপাল্লার সাঁতারু লুইস পিউ। শনিবার সংঘাতে জড়িত পক্ষগুলোর প্রতি লড়াই বন্ধ, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং হামলায় ছড়িয়ে পড়া দূষণ পরিষ্কারের আহ্বান জানিয়েছেন তিনি।নিজের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় পিউ সতর্ক করে বলেছেন, তেলবাহী ট্যাংকার, গ্যাসবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজে বারবার হামলার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে সামুদ্রিক পরিবেশের ওপর। এর ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মকেও ভোগ করতে...