Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

কেশম দ্বীপে মার্কিন হামলা, বাহরাইন ও কুয়েতে ড্রোন ছুড়ে জবাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২
শেয়ার করুন:
কেশম দ্বীপে মার্কিন হামলা, বাহরাইন ও কুয়েতে ড্রোন ছুড়ে জবাব ইরানের

হরমুজ প্রণালিতে ওমান উপকূলে আগুনে জ্বলছে একটি তেলবাহী ট্যাংকার। ছবি : রয়টার্স

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা না হওয়ার মধ্যে কুয়েতে ড্রোন হামলার খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী। অন্যদিকে ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে বাহরাইনে মার্কিন একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী বলেছে, দেশটি ড্রোন হামলার শিকার হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের হামলা প্রতিহত করার কারণে হচ্ছে।’

এর আগে হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। বাহরাইনে মার্কিন একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার ঘোষণার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের উপগভর্নর আহমাদ নাফিসি বলেছেন, ‘কেশম দ্বীপের কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের হামলায় আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

তিনি আরও বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জরুরি সহায়তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরনা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আলজাজিরাকে বলেছেন, ইরানের আগে চালানো হামলার জবাবে কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে আঘাত হেনেছে মার্কিন বাহিনী। এর আগে বাহরাইনে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাহরাইনের একটি বিমানঘাঁটিতে মার্কিন রাডারব্যবস্থা লক্ষ্য করে ইরানের পাঠানো ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন সরঞ্জাম বা কোনো সদস্যের ক্ষতি হয়নি।

বাহরাইনে হামলা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোনের মাধ্যমে ‘নির্ভুল অভিযান’ চালানো হয়েছে। ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের ‘বারবার অনুপ্রবেশের’ জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। দেশটি জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হামলাটি প্রতিহত করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাজধানী মানামার আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

কয়েক সপ্তাহের বিরতির পর পাঁচ দিনের মধ্যে বাহরাইনে এটি ইরানের তৃতীয় ড্রোন হামলা। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের হামলাটি ছিল সেপ্টেম্বরের শুরুর পর উপসাগরীয় কোনো দেশে ইরানের প্রথম হামলা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাহরাইনের একটি আদালত ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর এ হামলা চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বেশির ভাগই শিয়া ধর্মীয় নেতা। ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে তাদের সাজা দেওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রুপক্ষের ড্রোন হামলা’ প্রতিহত করতে কাজ করছে। এ সময় জনসাধারণকে নিরাপত্তা-সংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে, হতাহতের ঘটনা ঘটেছে কি না কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি কুয়েতের সেনাবাহিনী।

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা


মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি পার হওয়ার সময় তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, প্রণালির প্রধান নৌপথগুলো থেকে তারা মাইন অপসারণ করেছে।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করছে ইরান। বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ইরান বলছে, জাহাজগুলোকে শুধু তাদের অনুমোদিত পথ ব্যবহার করতে হবে। এর জবাবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং তেলবাহী ট্যাংকারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে।

এদিকে সোমবার ওমানের খাসাব উপকূল থেকে প্রায় সাত নটিক্যাল মাইল উত্তরে পানামার পতাকাবাহী ‘তারা গ্যাস’ নামের আরেকটি ট্যাংকারে হামলা হয়। এতে জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায় বলে জানিয়েছে নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড।

ভ্যানগার্ড ও ভারতের বন্দরমন্ত্রী প্রথমে জানিয়েছিলেন, জাহাজটির ২৫ জন নাবিকই নিরাপদে আছেন। তাদের মধ্যে ২৪ জন ভারতীয়। তবে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা জানিয়েছে, জাহাজটিতে দ্বিতীয়বার হামলা হয়েছে এবং নাবিকদের ‘বর্তমান অবস্থান জানা যাচ্ছে না’।

পরে ভারতের বন্দরমন্ত্রী জানান, দ্বিতীয় হামলার পর নাবিকেরা জাহাজটি ছেড়ে চলে গেছেন এবং একজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। এ ছাড়া সোমবার ওমানের উপকূলের কাছে পানামার পতাকাবাহী ‘অন ফিনিক্স’ নামের আরেকটি ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে।

কূটনৈতিক তৎপরতা অব্যাহত

ওমানের সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির রাজধানী মাসকাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জাহাজ চলাচলের নিরাপত্তা এবং কূটনৈতিক সমাধানের পথ নিয়ে আলোচনা করেছেন।

এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার চীনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকের আলোচ্যসূচিতে ইরান যুদ্ধও রয়েছে।

সূত্র : আলজাজিরা 

ইরান-আমেরিকা যুদ্ধকেশম দ্বীপবাহরাইনে হামলাকুয়েতে হামলাইরানের ড্রোন হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন