Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হরমুজে তেলবাহী তিন জাহাজে মাইন বিস্ফোরণের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪
শেয়ার করুন:
হরমুজে তেলবাহী তিন জাহাজে মাইন বিস্ফোরণের দাবি ইরানের

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালিতে আগুনে জ্বলছে একটি তেলবাহী জাহাজ। ফাইল ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ ঘটনায় অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, নৌমাইনে আঘাত লাগার পর জাহাজগুলোতে ‘ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড’ ঘটেছে।

এদিকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রতিশ্রুতি পূরণ করে তেহরানের শর্ত মেনে নিলে অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালি ও অঞ্চলটির নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাম্প্রতিক এক বক্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে বাঘাই এ কথা বলেন। আরাঘচি বলেছিলেন, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ করলে দুই ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া সম্ভব। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ খবর জানিয়েছে।

বাঘাই বলেছেন, অন্য পক্ষ সংশ্লিষ্ট শর্ত পূরণ করলে ইরানও নিজেদের প্রতিশ্রুতি পালনে অঙ্গীকারবদ্ধ। তিনি দাবি করেছেন, ইরান অস্বাভাবিক কোনো দাবি জানাচ্ছে না; বরং নিজেদের অধিকারের একটি অংশ আদায়ের চেষ্টা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের কাছে তেল, তরল পেট্রোলিয়াম, রাসায়নিক ও অন্যান্য বিপজ্জনক পণ্য বহনকারী ৫০টি পর্যন্ত জাহাজে সাইবার হামলার ঘটনায় ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করছে ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।

মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরেও সাইবার হামলার মাধ্যমে সংঘাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তেহরান—এমন আশঙ্কার মধ্যে সম্ভাব্য ইরানি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার কয়েকটি জাহাজ হুমকি ও বোমা হামলার সতর্কবার্তাও পেয়েছে।

আরও পড়ুন

ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, দাবি ট্রাম্পের

১৯ নভেম্বর ২০২৬

তবে ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হলেও রাশিয়ার সম্ভাব্য সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হচ্ছে বলে ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন সূত্রগুলো। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, এসব হামলায় ইরানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়নি যুক্তরাষ্ট্র।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে আসার সময় হামলার শিকার অন্তত চারটি জাহাজকে সহায়তা দিতে সাইবার সুরক্ষা দল পাঠিয়েছে মার্কিন কোস্ট গার্ড। জাহাজগুলো মার্কিন বন্দরে পৌঁছানোর আগেই সম্ভাব্য হুমকি মোকাবিলায় কাজ করেছে দলগুলো।

হামলার শিকার অন্য জাহাজগুলো ইউরোপ ও এশিয়ার কাছাকাছি এলাকায় চলাচল করছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি আল জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা উত্তেজনা বৃদ্ধির ধকল সহ্য করার মতো অবস্থায় নেই মধ্যপ্রাচ্য।

এমন পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

সূত্র : আলজাজিরা 

হরমুজ প্রণালিমাইন বিস্ফোরণইরান-আমেরিকা যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম