Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হরমুজ তেলবাহী জাহাজে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৪
শেয়ার করুন:
হরমুজ তেলবাহী জাহাজে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজে নৌমাইনের আঘাত লেগে তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। ফাইল ছবি / রয়টার্স

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর আগুন ধরে গেছে একটি তেলবাহী জাহাজে। প্রণালির নিষিদ্ধ এলাকায় প্রবেশের সময় জাহাজটির শনাক্তকরণ ও নৌচলাচল ব্যবস্থা বন্ধ ছিল বলে দাবি করেছে ইরান। আগুনে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এদিকে হরমুজ প্রণালির আকাশে একটি ‘শত্রু গোয়েন্দা ড্রোন’ ভূপাতিত করার দাবিও করেছে তেহরান।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, রোববার ভোরে দেওয়া এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে প্রণালিতে প্রবেশের পর একটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পায়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। নৌমাইন পানির নিচে পেতে রাখা এক ধরনের বিস্ফোরক।

ইরানের নৌবাহিনী জানিয়েছে, শনাক্তকরণ ও নৌচলাচল ব্যবস্থা বন্ধ রেখে তিনটি তেলবাহী জাহাজ প্রণালির পূর্ব দিকের একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে। পরে এর একটি জাহাজে আগুন ধরে যায় এবং সেটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ ঘটনার পর বাকি দুটি জাহাজও পারস্য উপসাগরের দিকে ফিরে যেতে বাধ্য হয়।

আরও পড়ুন

হরমুজ থেকে ভারত মহাসাগর পর্যন্ত জলসীমায় নিয়ন্ত্রণের দাবি ইরানের

২৮ নভেম্বর ২০২৬

এর আগে শনিবার দেওয়া এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, পারস্য উপসাগরের জলসীমায় একটি ড্রোন শনাক্ত করা হয়। পরে ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আওতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে সেটি ভূপাতিত করা হয়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে ড্রোনটি কোন দেশ বা সংস্থার, তা জানায়নি ইরানের সামরিক বাহিনী। কখন ড্রোনটি ভূপাতিত করা হয়েছে, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এর জবাবে অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। একই সময়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান।

গত জুনে চূড়ান্ত শান্তিচুক্তির পথ তৈরি করতে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচলসহ কয়েকটি বিষয়ে মতপার্থক্যের কারণে শেষ পর্যন্ত সেই সমঝোতা কার্যকর হয়নি।

সূত্র : আলজাজিরা 

হরমুজনৌমাইনড্রোনইরান-আমেরিকা যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন