ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী সুপারট্যাংকার নৌমাইনে আঘাত করে। এতে বড় ধরনের বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে।আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, জাহাজটিতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যাওয়ার সময় জাহাজটি নৌমাইনে আঘাত করে।আইআরজিসি নৌবাহিনী জাহাজটিকে ‘বেপরোয়া’ বা নিয়ম না মানা ট্যাংকার হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি, জাহাজটি নেভিগেশন...