Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

শান্তির নোবেল এবার পাবেন কে, ট্রাম্পের সম্ভাবনা কতটুকু

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৩:১২
শান্তির নোবেল এবার পাবেন কে,  ট্রাম্পের সম্ভাবনা কতটুকু

ট্রাম্পের হাতে প্রতীকী নোবেল পুরস্কার তুলে দিচ্ছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। ফাইল ছবি : সংগৃহীত

এবারও নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় তাকে পুরস্কার দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তাদের দাবি, পুরস্কার কে পাবেন, তা বাছাইয়ের ক্ষেত্রে ট্রাম্পের প্রভাব এড়ানো কঠিন হতে পারে।

আগামী ৯ অক্টোবর নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। পুরস্কারটি দেওয়া হয় নরওয়ের পাঁচ সদস্যের নোবেল কমিটির সিদ্ধান্তে।

গত বছর এ পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। নোবেল পুরস্কার পাওয়ার জন্য তখন ট্রাম্প বারবার প্রকাশ্যে প্রচার চালিয়েছিলেন। পুরস্কার পাওয়ার কয়েক সপ্তাহ পর মাচাদো তার নোবেল পদক ট্রাম্পকে দিয়ে দেন। গণতান্ত্রিক ভেনেজুয়েলার জন্য নিজের প্রচেষ্টায় ট্রাম্পের সমর্থন পাওয়ার লক্ষ্যেই তিনি এমনটি করেছিলেন।

অসলোভিত্তিক পিস রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক হাকন গেরলোয় মনে করেন, গত বছরের ঘটনা এবার নোবেল কমিটির সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

রয়টার্সকে তিনি বলেছেন, ট্রাম্পের চাপের মুখে পড়লে কোনো বিজয়ী তা সামলাতে পারবেন কি না, সেটিও কমিটির বিবেচনায় থাকতে পারে। কোনো ব্যক্তিকে পুরস্কার দেওয়ার পর তাতে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে কি না, সেটিও ভাবতে হবে তাদের।

এ কারণে এবার এমন কাউকে পুরস্কার দেওয়ার আলোচনা চলছে, যিনি ট্রাম্পের চাপ সামলাতে পারবেন বা যার ক্ষেত্রে পুরস্কারটি আন্তর্জাতিকভাবে একটি শক্ত বার্তা দেবে।

আরও পড়ুন

নোবেল সপ্তাহ হচ্ছে শুরু, আজ ঘোষণা আসবে চিকিৎসাবিজ্ঞানে

০৫ অক্টোবর ২০২৬

সম্ভাব্য নামের তালিকায় রয়েছেন পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রথম পোপ লিও যুদ্ধের বিরুদ্ধে কথা বলে আসছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সমালোচনা করায় ট্রাম্প তাকে ‘দুর্বল’ বলেও আক্রমণ করেছিলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে পোপের প্রকাশিত ধর্মীয় নির্দেশনা, সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান, অভিবাসীদের প্রতি সম্মান এবং মানবিক কর্মকাণ্ড তার পক্ষে পুরস্কারের কারণ হতে পারে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক করিম হাগাগ বলেছেন, পোপ এখন শুধু একজন ধর্মীয় নেতা নন। তিনি গুরুত্বপূর্ণ একজন চিন্তাবিদ হিসেবেও উঠে এসেছেন।

অন্যদিকে ফ্রান্সেসকা আলবানিজ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনার মুখে রয়েছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং পশ্চিম তীর দখলের সমালোচনা করে তিনি আলোচনায় এসেছেন।

তবে কমিটি চাইলে বিতর্ক এড়াতেও পারে। গত বছরের ঘটনার পর ট্রাম্পকে বিরক্ত না করে তুলনামূলক নিরাপদ ও কম বিতর্কিত কাউকে বেছে নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

সেক্ষেত্রে সুদানের ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’ বা সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের নিয়ে কাজ করা ‘সেভ দ্য চিলড্রেন’ পুরস্কার পেতে পারে।

সুদানের ওমদুরমানে স্থানীয় স্বেচ্ছাসেবীদের পরিচালিত কমিউনিটি রান্নাঘরের নারীরা সংঘাত ও চরম ক্ষুধায় আক্রান্ত এবং আন্তর্জাতিক ত্রাণ সহায়তার আওতার বাইরে থাকা মানুষের মধ্যে খাবার বিতরণ করছেন, এমন কমিউনিটি উদ্যোগগুলো ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’ নেটওয়ার্কের স্থানীয় ত্রাণ কার্যক্রমের অংশ। ফাইল ছবি / রয়টার্সতবে নোবেল কমিটির ওপর আরেক ধরনের চাপও রয়েছে। ইতিহাসবিদ ও নোবেল শান্তি পুরস্কারবিষয়ক লেখক ওইভিন্দ স্টেনারসেন মনে করেন, আন্তর্জাতিক পরিস্থিতিতে এবার এমন একটি পুরস্কার দরকার, যা উদার গণতন্ত্র, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষার পক্ষে অবস্থান নেবে।

এ কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতকে পুরস্কার দেওয়ার বিষয়টি গুরুত্ব পেতে পারে। যুক্তরাষ্ট্র যখন আদালটির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন এমন পুরস্কার একটি শক্ত বার্তা দেবে। আন্তর্জাতিক বিচার আদালতকে পুরস্কার দেওয়া হলে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসার পক্ষে বার্তা যাবে।

কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন বলে জানা গেছে। তবে গেরলোয়ের মতে, ট্রাম্পের পুরস্কার পাওয়ার সম্ভাবনা ‘খুবই কম’।

ট্রাম্পের নোবেল পাওয়ার জন্য চাপ দেওয়ার ঘটনাগুলো নিয়ে নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসাও উদ্বেগ জানিয়েছেন। গত বছরের ঘটনাকে তিনি ‘ভয়াবহ’ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন।

রয়টার্সকে তিনি বলেছেন, ‘আমরা কিছু নির্দিষ্ট মানদণ্ড মেনে চলি। শক্তি থাকলেই কোনো কিছু সঠিক হয়ে যায় না।’

এবারের নোবেল শান্তি পুরস্কার তাই শুধু একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বীকৃতি নয়। কে পুরস্কার পাচ্ছেন, তার মধ্য দিয়ে আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ, মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রশ্নেও একটি বার্তা আসতে পারে।

সূত্র : রয়টার্স 



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পনোবেল পুরস্কারশান্তিতে নোবেল পুরস্কার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা