বিশ্ব
যখন একের পর এক
যুদ্ধ, মানবিক বিপর্যয় এবং ক্রমবর্ধমান ভূরাজনৈতিক
উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে,
ঠিক তখনই আসছে নোবেল
শান্তি পুরস্কার। আজ শুক্রবার নরওয়ের অসলো থেকে ঘোষণা
করা হবে চলতি বছরের
এ পুরস্কার। ইউক্রেন যুদ্ধ, সুদানের মানবিক সংকট, গাজায় সংঘাত, আন্তর্জাতিক আইনের চ্যালেঞ্জ এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর
অস্ত্রের ঝুঁকির প্রেক্ষাপটে এবার পুরস্কারটি শুধু
একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বীকৃতি
নয়; বরং বিশ্বকে দেওয়া
একটি রাজনৈতিক ও নৈতিক বার্তা
হিসেবেও দেখা হচ্ছে।
নরওয়ের
নোবেল কমিটির তথ্য অনুযায়ী...