Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

আজ রবি অস্তের দিন

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৪:২৬
আজ রবি অস্তের দিন

‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান’— মৃত্যুকে এমন নিবিড় ভালোবাসা ও আত্মসমর্পণের ভাষায় খুব কম কবিই উচ্চারণ করতে পেরেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে মৃত্যু ছিল না জীবনের সমাপ্তি; ছিল অনন্তের পথে যাত্রা। তাই তার প্রয়াণ দিবসও শুধু শোকের দিন নয়; বরং তার সৃষ্টির আলোয় ফিরে দেখার এক গভীর উপলক্ষ। আজ বৃহস্পতিবার, ২২ শ্রাবণ। বাংলা ভাষা ও সাহিত্যের শ্রেষ্ঠতম স্রষ্টা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী। দিনটি উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্রসংগীতের আসর।

রবীন্দ্রনাথ ছিলেন এক অনন্য বহুমাত্রিক প্রতিভা। কবিতা, গান, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, শিশুসাহিত্য, ভ্রমণকাহিনি, চিত্রকলাসহ শিল্প-সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তিনি রেখে গেছেন কালজয়ী অবদান। তার দুই হাজারেরও বেশি গান আজ ‘রবীন্দ্রসংগীত’ নামে বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তার রচনায় প্রকৃতি, প্রেম, মানবতা, স্বাধীনতা, সাম্য ও বিশ্বমানবতার চিরন্তন আহ্বান সমানভাবে প্রতিফলিত হয়েছে।

দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দেবীর ১৫ সন্তানের মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন চতুর্দশ। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তার জন্ম। সাহিত্য-সংস্কৃতিমণ্ডিত পারিবারিক পরিবেশ এবং বাংলার নদী, প্রকৃতি ও পল্লীজীবনের অভিজ্ঞতা তার জীবনদর্শন ও সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করে।

১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি শুধু প্রথম বাঙালিই নন, এশিয়ারও প্রথম নোবেলজয়ী সাহিত্যিক হিসেবে ইতিহাসে স্থান করে নেন। তার এই অর্জন বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বদরবারে এক নতুন মর্যাদা এনে দেয়।

সাহিত্যচর্চার পাশাপাশি শিক্ষা, কৃষি, পল্লী উন্নয়ন ও সমাজ সংস্কারেও তার অবদান ছিল অনন্য। শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী। কৃষকদের জন্য চালু করেন কৃষিঋণ ব্যবস্থা এবং গ্রামীণ উন্নয়নে নেন নানা উদ্যোগ। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করে তিনি মানবিক প্রতিবাদের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও রবীন্দ্রনাথের সৃষ্টি মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস হয়ে উঠেছিল। তার লেখা ‘আমার সোনার বাংলা’ বাংলাদেশের জাতীয় সংগীত, আর ‘জন গণ মন’ ভারতের জাতীয় সংগীত। বিশ্বের ইতিহাসে দুটি দেশের জাতীয় সংগীতের রচয়িতা হিসেবে তিনি এক অনন্য মর্যাদার অধিকারী।

বিশ্বকবির ৮৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে ছায়ানট মঞ্চস্থ করবে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গীতিনাট্য ‘শ্যামা’। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। পাশাপাশি ছায়ানটের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এটি সরাসরি সম্প্রচার করা হবে।

বাইশে শ্রাবণ শুধু একজন কবির মৃত্যুস্মরণের দিন নয়; এটি বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি ও মানবিক চেতনার উৎসে ফিরে যাওয়ারও দিন। সময় বদলেছে, বদলেছে প্রযুক্তি ও জীবনযাত্রা; কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্য, সংগীত ও দর্শন আজও সমান প্রাসঙ্গিক। তার জীবনাবসান ঘটেছে ৮৫ বছর আগে, অথচ তার সৃষ্টির আলো আজও প্রজন্ম থেকে প্রজন্মে মানবতা, সৌন্দর্যবোধ ও মুক্তচিন্তার পথ আলোকিত করে চলেছে। কবির প্রয়াণ দিবস উপলক্ষে আগামীর সময়ের শুক্রবারের সাহিত্য আয়োজন কাজলরেখায় থাকছে বিশেষ আয়োজন।

রবীন্দ্রনাথ ঠাকুরবিশ্বকবিপ্রয়াণবার্ষিকীনোবেল পুরস্কার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা