Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চিঠি

আগামীর চোখ

শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১
শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

গ্রাফিকস: আগামীর সময়

প্রিয়

দোস্ত মফিজ,

আশা করি সন্দ্বীপের কারগিল সরকারি স্কুলে শিক্ষকবিহীন ক্লাসরুমে বসে বন্ধুদের সঙ্গে ক্রিকেট বা অন্য কোনো সৃজনশীল কাজে সময়টা বেশ ভালোই কাটাচ্ছিস। তোদের জন্য আমার মাঝে মাঝে হিংসা হয় রে! তোদের স্কুলে নাকি বাংলা, ইংরেজি, গণিত— কোনো বিষয়েরই শিক্ষক নেই! ১২টি পদই খালি! ভাবা যায়? তোদের ওপর শিক্ষার চাপ নেই। অন্যদিকে আমাদের চট্টগ্রাম শহরের কলেজিয়েট স্কুল বা মুসলিম হাই স্কুলের কষ্টটা একবার চিন্তা করে দেখেছিস? এখানে একেকটা বিষয়ে অনুমোদিত পদের চেয়ে দু-তিন জন করে শিক্ষক বেশি! ক্লাসে একজন শিক্ষক যখন পড়ান, বাকি শিক্ষকরা তখন পেছন থেকে ওনার উচ্চারণের ভুল ধরেন বা অতিরিক্ত জ্ঞান বিতরণ করেন। এই অতিরিক্ত জ্ঞানের চাপে আমরা শহরবাসী পিষ্ট, দোস্ত!

তোরা হয়তো অভিযোগ করবি যে, শিক্ষক না থাকায় তোদের ২০২৬ সালের এসএসসি ফলাফলে শুধু ইংরেজি আর গণিতেই ৪৭ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। কিন্তু গভীরভাবে ভেবে দেখ, এটাই তো আসল শিক্ষা! আমাদের দেশে চিকিৎসাসেবা নিতে হলে যেমন লাইনে দাঁড়িয়ে শহরে আসতে হয়, চাকরির ইন্টারভিউ দিতে হলে যেমন গ্রাম ছেড়ে ঢাকার বাসের টিকিট কাটতে হয়, তেমনি শিক্ষা নিতে শহরে আসবি না কেন? শিক্ষাটাকেও একটা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’ হিসেবে দেখ না! গ্রাম ছেড়ে শহরে এসে পড়ালেখা করাটাই তো শিক্ষার আসল পার্ট!

এখানে একেকটা বিষয়ে অনুমোদিত পদের চেয়ে দু-তিন জন করে শিক্ষক বেশি

তা ছাড়া, আমাদের দেশীয় ঐতিহ্যটা দেখ। উচ্চশিক্ষা বহুদিন আগেই ‘বিদেশমুখী’ হয়ে গেছে। যারা জ্ঞানী, তারা ডিগ্রি নিতে সরাসরি বিলেত বা আমেরিকা ছোটেন। সেই মহৎ ঐতিহ্য অনুসরণ করে আমাদের মাধ্যমিক শিক্ষাটা না হয় একটু ‘শহরমুখী’ই হলো! মাধ্যমিক লেভেলেই যদি গ্রাম ছেড়ে শহরে আসার অভ্যাস না হয়, তবে ভবিষ্যতে বিদেশে কীভাবে পাড়ি জমাবি?

আমাদের শিক্ষাবিদ আবুল মোমেন স্যার তো বলেই দিয়েছেন— শিক্ষকরা রাজনৈতিক ক্ষমতা আর প্রভাব খাটিয়ে শহরে চলে আসেন, কারণ দুর্গম এলাকায় নাগরিক সুবিধা কম। তো ভাই, শিক্ষকরা যেখানে সব সুবিধা নিয়ে শহরে বহাল তবিয়তে আছেন, তোরা কেন সেই সুবিধাপ্রাপ্ত মানুষদের সান্নিধ্যে আসতে পিছপা হবি? গ্রাম ছেড়ে শহরে চলে আয়। তোদের ওখানে শূন্য পদ খালি পড়ে থাক, আর আমরা এখানে আট পদের বিপরীতে ১০ জন শিক্ষক নিয়ে জ্ঞানের সাগরে হাবুডুবু খাই!

ভালো থাকিস। আর হ্যাঁ, পড়ালেখা নিয়ে বেশি চিন্তা করিস না, জ্ঞান তো আর স্কুলে থাকে না— থাকে শহরে!

ইতি

শহরবাসী ‘অতিরিক্ত শিক্ষিত’ বন্ধু বল্টু

শিক্ষাস্কুলশিক্ষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু