স্বাস্থ্য টিপস
চোখের ভিশন টেস্ট কেন ও কখন করাবেন
ডা. রোমানা শারমিন জেনি

গ্রাফিকস: আগামীর সময়
চোখ খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। চোখের ভিশন টেস্ট চোখের সার্বিক অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। নিয়মিত চোখ পরীক্ষার মাধ্যমে চোখের সমস্যাগুলো শুরুতেই চিহ্নিত করে অকাল অন্ধত্ব থেকে রক্ষা পাওয়া সম্ভব।
কখন ডাক্তারের কাছে যাবেন
- চোখে ঝাপসা দেখলে
- কাছে বা দূরে কম দেখলে
- মাথাব্যথা ও চোখে ব্যথা হলে
- চোখ লাল হওয়া, পানি পড়া বা শুষ্ক হয়ে গেলে
- কোনো বস্তু স্পষ্ট দেখতে চোখ ছোট করার প্রয়োজন হলে
- চশমা পরা সত্ত্বেও পাওয়ারের তারতম্য হলে
- চোখের সামনে কালো বিন্দু দেখা বা আলোর ঝলকানি উঠলে
চোখ পরীক্ষার নিয়মিত সময়সূচি
- বাচ্চাদের ক্ষেত্রে: তিন থেকে পাঁচ বছর বয়সে স্কুলে ভর্তি হওয়ার আগে অবশ্যই চোখ পরীক্ষা করাতে হবে
- সাধারণ সবার ক্ষেত্রে: বছরে অন্তত একবার
- বিশেষ ক্ষেত্রে: গ্লুকোমা বা অন্য কোনো চোখের অসুখ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিশন টেস্ট করতে হবে
চোখের বিভিন্ন পরীক্ষা
ভিশন টেস্ট: দূরের বা কাছের লেখা, অক্ষর বা চিহ্ন কতটা পরিষ্কার দেখা যায়, তা দেখতে
প্রেশার টেস্ট: চোখের ভেতরের চাপ মাপতে
স্লিট ল্যাম্প এক্সামিনেশন: বিশেষ ধরনের মাইক্রোস্কোপ দিয়ে চোখের সামনের অংশ খুব কাছ থেকে দেখার পরীক্ষা
লেখক : মেডিকেল অফিসার, বাংলাদেশ আই হসপিটাল, ধানমন্ডি।



