Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৮
ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

মোল্লাভি ইউসুফ গোরগিজ (বামে) ও মামোসতা মোহাম্মদ নেজহাতি- সংগৃহীত ছবি

ইরানে দক্ষিণ-পূর্বাঞ্চলে গতকাল সোমবার অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন শীর্ষস্থানীয় সুন্নি মুসলিম নেতা মোল্লাভি ইউসুফ গোরগিজ। দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। এক সপ্তাহের কম সময়ের মধ্যে ইরানে কোনো সুন্নি ধর্মীয় নেতাকে হত্যার এটি দ্বিতীয় ঘটনা।

ইরনা জাহেদান শহরের গভর্নর রক্ষানি-নাসাবকে উদ্ধৃত করে জানিয়েছে, গোরগিজ ‘বিভেদ সৃষ্টিকারী উপাদান ও জায়নবাদের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ছিলেন’। তার এই ভূমিকার বর্ণনা থেকে ধারণা করা হচ্ছে, তিনি সরকারপন্থী ছিলেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ গোরগিজকে সরকারপন্থী সুন্নি ধর্মীয় নেতা হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের জন্য ‘জায়নিস্ট ভাড়াটে সেনাদের’ দায়ী করেছে তারা।

আরও পড়ুন

‘সরকার উৎখাতের চেষ্টা’, ইরানে ৬ হাজার বিক্ষোভকারী গ্রেপ্তার

১৪ সেপ্টেম্বর ২০২৬

ইরানের অশান্ত দক্ষিণ-পূর্বাঞ্চলে সপ্তাহান্তের সহিংসতার পর এই হত্যাকাণ্ড ঘটল। গত শনিবার সারাভানের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী ও অজ্ঞাতনামা বন্দুকধারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বেলুচ অধিকার সংগঠন হালভাশ জানিয়েছে, সামরিক যানবাহনে হামলা হয়েছে এবং এতে নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত বা আহত হয়েছেন। রবিবার রাতেও গুলির শব্দ শোনা গেছে।


এর আগে ৯ সেপ্টেম্বর পশ্চিম আজারবাইজান প্রদেশে সুন্নি নেতা মামোসতা মোহাম্মদ নেজহাতিকে হত্যা করা হয়। ওই হামলার জন্য ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ‘জায়নিস্ট-আমেরিকান কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে’ দায়ী করে। তারা জানায়, নেজহাতির বাসিজ সংগঠনগুলোর সঙ্গে সহযোগিতার ইতিহাস ছিল।



জুলাই মাসে দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী শহর মিরজাভেহতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে সুন্নি বেলুচ জুমার নামাজের নেতা মোল্লাভি মোহাম্মদ আনোয়ার রিগিও নিহত হন।


সূত্র: রয়টার্স, ইরনা

ইরানসুন্নি নেতাহত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী