Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

‘সনি-র‌্যাংগস আগামীর সময় বিশ্বকাপ মেগা কুইজ’

বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪২
বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

‘সনি-র‌্যাংগস আগামীর সময় বিশ্বকাপ মেগা কুইজ’ পুরস্কার বিজয়ীদের সঙ্গে অতিথি, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও আগামীর সময়ের কর্মকর্তারা। আজ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে। ছবি: আগামীর সময়

‎উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘সনি-র‌্যাংগস আগামীর সময় বিশ্বকাপ মেগা কুইজ’-এর পুরস্কার বিতরণ। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ‘দৈনিক আগামীর সময়’ আয়োজিত ৪০ দিনব্যাপী এ মেগা কুইজে সারা দেশ থেকে অংশ নেন লক্ষাধিক প্রতিযোগী। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ড্রয়ের মাধ্যমে পাঁচটি ক্যাটাগরিতে ১১ জন ভাগ্যবান বিজয়ী নির্বাচিত হন।

আজ সোমবার ‎রাজধানীর কারওয়ান বাজারে ‘আগামীর সময়’-এর প্রধান কার্যালয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপ মেগা কুইজের সেরা তিন বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

‎অনুষ্ঠানে প্রথম পুরস্কার বিজয়ী চট্টগ্রামের তীর্থদ্বীপ ঘোষের হাতে তুলে দেওয়া হয় ‘৪৩ ইঞ্চি সনি টিভি’।

আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন ও সাবেক তারকা ফুটবলার গোলাম গাউস প্রথম পুরস্কার বিজয়ী তীর্থদ্বীপ ঘোষের (মাঝে) হাতে তুলে দেন ‘৪৩ ইঞ্চি সনি টিভি’। ছবি: আগামীর সময়

মাগুরার খোন্দকার এরফান আলী বুঝে নেন দ্বিতীয় পুরস্কার ‘২ টন কেলভিনেটর এসি’ এবং তৃতীয় পুরস্কার ‘৩২ ইঞ্চি র‌্যাংগস টিভি’ চট্টগ্রামের দীপ চৌধুরীর পক্ষে তার ভাই শিপন চৌধুরীর হাতে তুলে দেওয়া হয়।

র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের মার্কেটিং অ্যান্ড হেড অব রিটেইল সেলসের জিএম কে এম মোসাদ্দেক উল্লাহ (মুন্না) ও মার্কেটিং ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার মো. ওসমান গনি দ্বিতীয় পুরস্কার বিজয়ী খোন্দকার এরফান আলীর (বামে) হাতে তুলে দেন দ্বিতীয় পুরস্কার ‘২ টন কেলভিনেটর এসি’। ছবি: আগামীর সময়আগামীর সময় ক্রীড়া সম্পাদক সনৎ বাবলা এবং সেলস, মার্কেটিং অ্যান্ড অপারেশন্স বিভাগের পরিচালক আহসানুজ্জামান রিমনের হাত থেকে তৃতীয় বিজয়ী দীপ চৌধুরীর পক্ষে তার ভাই শিপন চৌধুরী (মাঝে) পুরস্কার হিসেবে বুঝে নেন ‘৩২ ইঞ্চি র‌্যাংগস টিভি’। ছবি: আগামীর সময়
‎চতুর্থ পুরস্কার হিসেবে ‘র‌্যাংগস ব্লেন্ডার’ জেতেন তিনজন। তারা হলেন— চট্টগ্রামের আকবর আলী, অঙ্কিতা সেন ও সুহা মজুমদার। পঞ্চম পুরস্কার হিসেবে ‘র‌্যাংগস টোস্টার’ বিজয়ী পাঁচজন হলেন— রংপুরের রিপন ও নিরঞ্জন এবং চট্টগ্রামের ফারিহা ফাইরুজ, আকাশ ও সঞ্জয় কুমার সেন। চতুর্থ ও পঞ্চম পুরস্কারগুলো বিজয়ীদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছানো হবে।

অনুষ্ঠানে অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য গোলাম গাউস, র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের মার্কেটিং অ্যান্ড হেড অব রিটেইল সেলসের জিএম কে এম মোসাদ্দেক উল্লাহ (মুন্না) ও মার্কেটিং ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার মো. ওসমান গনি।

আগামীর সময়ের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক সনৎ বাবলা এবং সেলস, মার্কেটিং অ্যান্ড অপারেশন্স বিভাগের পরিচালক আহসানুজ্জামান রিমন।

পুরস্কার বিতরণ শেষে বাফুফের সদস্য গোলাম গাউস তার বক্তব্যে কুইজে অংশগ্রহণকারী পাঠক এবং আয়োজকদের উদ্ভাবনী চিন্তাকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে সফল এ আয়োজনে যুক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ‘আগামীর সময়’-এর সাফল্যও কামনা করেছেন।

‎মেগা কুইজের প্রধান পৃষ্ঠপোষক সনি-র‌্যাংগসের (র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড) পক্ষে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির জিএম কে এম মোসাদ্দেক উল্লাহ (মুন্না) বলেছেন, “আমাদের দেশে ক্রীড়া অনুরাগের প্রসঙ্গ এলে ফুটবলই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। চার বছর পরপর ফিরে আসা ফুটবলের এই মহা উৎসবের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দৈনিক আগামীর সময়ের এই মেগা কুইজে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আগামীর সময়ের যেকোনো বৃহৎ ও নান্দনিক আয়োজনে সনি-র‌্যাংগস পাশে থাকবে বলে আমরা আশ্বাস দিচ্ছি।’ভবিষ্যতেও আগামীর সময়ের নান্দনিক আয়োজেন পাশে থাকার আশ্বাস দেন র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড-এর জিএম কে এম মোসাদ্দেক উল্লাহ। ছবি: আগামীর সময়

‎সবশেষে আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন কুইজে অংশ নেওয়া লক্ষাধিক পাঠক ও বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘আগামীর সময় যাত্রার শুরুর পর এটাই আমাদের প্রথম বিশ্বকাপ। সেই হিসেবে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। লক্ষাধিক উত্তরদাতার মধ্য থেকে সঠিক উত্তরদাতা খুঁজে পাওয়াই ছিল বড় চ্যালেঞ্জ। কুইজের কঠিন কঠিন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন, তারা সত্যিই প্রশংসার দাবিদার।’

কথা বলছেন আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন।

পাশাপাশি এ আয়োজন সফল করার জন্য তিনি স্পন্সর প্রতিষ্ঠান সনি-র‌্যাংগসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আগামীর সময়পুরস্কারবিশ্বকাপবিজয়ী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী