Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই : ট্রাম্প

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৬:৪৩
ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে বুধবার। নতুন করে শান্তি আলোচনায় পাকিস্তানে অংশ নিতে যায়নি তেহরান। এতে আবারও তৈরি হয়েছে যুদ্ধ শুরু হওয়ার পরিস্থিতি।

এমন পরিস্থিতিতেও ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার ওভাল অফিসে উপস্থিত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি। এ ছাড়া পারমাণবিক হামলাসংক্রান্ত প্রশ্নকে ‘বোকামি’ বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘পারমাণবিক অস্ত্র ছাড়াই আমরা যখন প্রথাগতভাবে তাদের পুরোপুরি ধ্বংস করে ফেলেছি, তখন কেন আমি তা ব্যবহার করব? আমি এটি ব্যবহার করব না। পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ কাউকে দেওয়া উচিত নয়।’

যুদ্ধবিরতি শেষ হলেও নতুন করে এখনো সংঘাত শুরুর ইঙ্গিত দেয়নি ওয়াশিংটন। তবে ইরানি বন্দরে চলমান মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প।

হরমুজ প্রণালিতে ইরানের কোনো নৌকাকে মাইন পাততে দেখলে সেটিকে লক্ষ্য করে সরাসরি ‘গুলি করে হত্যার’ নির্দেশ দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লেখেন, ‘এক্ষেত্রে কোনো দ্বিধা করা চলবে না।’

ইরান যুদ্ধডোনাল্ড ট্রাম্পপারমাণবিক অস্ত্র
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise