Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টিএসসি

রুয়েটের অগ্রদূত

তৌফিক আহমেদ
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:২২
রুয়েটের অগ্রদূত

ছবি: আগামীর সময়

‘ছোটবেলায় খেলনা গাড়ি, বাসার দেয়ালের ঘড়িটি কীভাবে চলে দেখার খুব আগ্রহ হতো। কিন্তু বাবার বকুনির ভয়ে সেগুলো আর খুলে দেখা হতো না। বড় হয়ে ভর্তি হলাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)। তখন মাথায় খেলে গেল, গাড়ি বা রোবট নিজেদেরই বানাতে হবে। ফলে যোগ দিলাম ‘অগ্রদূত’-এ।’ নিজের গল্প করছিলেন আরিফুল ইসলাম রিয়াদ। তিনি এখন এই প্রকল্পের দলনেতা। যুগ্ম দলনেতা সালিম সাদমান বললেন, ‘আমাদের তৈরি এই মার্স রোভার বা মঙ্গল গ্রহে চলাচল ও গবেষণা করার জন্য তৈরি দূরনিয়ন্ত্রিত রোবটিক মোটরযান অনেক কিছু পারে। দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত লাইভ ভিডিও স্ট্রিমিং করতে পারে। এর রকার-বগি সাসপেনশন প্রযুক্তির জন্য এটি চাঁদ বা মঙ্গলের মতো দুর্গম ও প্রতিকূল ভূখণ্ডে ভারসাম্য বজায় রেখে চলাচল করতে পারে। নির্দিষ্ট বস্তু শনাক্ত করে পেছন পেছন যেতে পারে। সেটি সংগ্রহ করে নিয়ে আসতে পারে। রোবটিক আর্ম বা হাতের মাধ্যমে মানুষের মতো সূক্ষ্ম কাজ, যেমন— যেকোনো সুইচ অন-অফ করতে পারে, পেনড্রাইভ যুক্ত করতে পারে। এ ছাড়া রোভারটি পথ বিশ্লেষণ করে নিরাপদে চলাচল করতে পারে। বৈজ্ঞানিক নমুনা সংগ্রহ করতে পারে। তথ্য বিশ্লেষণ করে বেজ স্টেশনে পাঠাতে পারে।’

এ প্রকল্পের প্রয়োজনীয় যন্ত্রাংশ জোগাড় করতে নানা ধরনের সমস্যার মোকাবিলা করতে হয়েছে অগ্রদূতের কর্মীদের। ফলে চাকা, রকার বগি সাসপেনশন, রোবটিক আর্ম ও সায়েন্স মডিউলের মতো গুরুত্বপূর্ণ অংশ রুয়েটের এই উদ্ভাবক দল সীমিত সুযোগ-সুবিধায় তৈরি করেছে।

আমাদের এই সফল রোভার তৈরির পথটি কখনোই সহজ ছিল না। প্রতিনিয়ত ল্যাব সুবিধার সীমাবদ্ধতা, অর্থায়নের অভাব মোকাবিলা করতে হয়েছে

অগ্রদূত যাত্রার পরের বছরই ইন্ডিয়ান রোভার চ্যালেঞ্জে এশিয়ার সেরা ছয়টি মার্স রোভারের মধ্যে উঠে আসে। ২০১৯ সালে পোল্যান্ডে হয়েছিল ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ। সেখানে সারা বিশ্ব থেকে আসা রোভারগুলোর মধ্যে ২৭তম স্থান দখল করে। ২০২৩ সালে আন্তর্জাতিক রোভার ডিজাইন চ্যালেঞ্জে তাদের অগ্রদূতের ডিজাইন সারা বিশ্বের মধ্যে ১১তম স্থান দখল করে। বাংলাদেশে হয় সবার সেরা। ২০২৫ সালে আইআরডিসির (ইন্টারন্যাশনাল রোভার ডিজাইন চ্যালেঞ্জ) সেমিফাইনালে ওঠে অগ্রদূত। সে বছরের আইআরসিতে (ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জ) হয় ফাইনালিস্ট। ২০২৬ সালে এআরসিতে (অ্যানাটোলিয়ান রোভার চ্যালেঞ্জ) সারা বিশ্বে ১৩তম ও বাংলাদেশে প্রথম হয় অগ্রদূত।

তবে এই সাফল্যের যাত্রা মোটেও সহজ ছিল না। অগ্রদূত টিম ম্যানেজার এস এম আল মিরাজ বলেছেন, ‘আমাদের এই সফল রোভার তৈরির পথটি কখনোই সহজ ছিল না। প্রতিনিয়ত ল্যাব সুবিধার সীমাবদ্ধতা, অর্থায়নের অভাব মোকাবিলা করতে হয়েছে। রাজশাহীতে থাকায় আমাদের যন্ত্রপাতি জোগাড় করতেও বেগ পেতে হয়েছে। কখনো একটি ছোট যন্ত্রাংশের অভাবে পুরো কাজই আটকে গেছে। ফান্ডে টাকা না থাকায় অগ্রদূতের সদস্যদের পকেটের টাকায় কাজ করতে হয়েছে। আমাদের নিজস্ব কোনো রুম না থাকায় কাজের জায়গার অভাব মোকাবিলা করতে হয়েছে। দামি যন্ত্রাংশগুলো নিরাপদে রাখতে পারিনি।’ তিনি জানালেন, পরে রুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন টাকা দিয়ে আমাদের সাহায্য করেছে।

অগ্রদূতে কাজ করছে মোট ছয়টি দল। সেগুলো হলো—ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সফটওয়্যার, কমিউনিকেশন, সায়েন্স ও বিজনেস। দলগুলোয় আছেন মোট ৫০ জন ছাত্রছাত্রী। তাদের এই কাজে শিক্ষকদের উৎসাহ আছে। তারা ছাত্রছাত্রীদের হাতে-কলমে সফটওয়্যার বানানো শিখিয়েছেন। নতুন প্রজন্মকে গবেষণায় উদ্বুদ্ধ করা অগ্রদূতের অন্যতম লক্ষ্য। সে জন্য তাদের নিয়ে নিয়মিত সেশন করানো হয়, ওয়ার্কশপের আয়োজন করা হয়। বিভিন্ন যন্ত্রাংশ, সফটওয়্যার কীভাবে ব্যবহার করবেন, সেসব শেখানো হয়। এর মাধ্যমে অগ্রদূত ছড়িয়ে পড়ছে আগামী প্রজন্মের মধ্যে।

রুয়েটঅগ্রদূতটিএসসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু