আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
আশুলিয়ার জামগড়ায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আজ রবিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী অগ্নিকাণ্ডের শিকার কারখানাটির নাম ‘প্রীতি গার্মেন্ট’। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে। তবে রাস্তায় যানজটের কারণে ফায়ার সার্ভিস এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তিনি এ তথ্য জানিয়েছেন।



