Agamir Somoy E-Paper
রবিবার, ২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মান্তা শিশুদের শিক্ষায় শামীমের উদ্যোগ
রবিবার, ২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

শিবির নেতার কক্ষে দুই শিক্ষার্থী আটক, যা বললেন সর্বমিত্র চাকমা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০০:০৭
শিবির নেতার কক্ষে দুই শিক্ষার্থী আটক, যা বললেন সর্বমিত্র চাকমা

ডাকসু কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বলেছেন, গতকাল অভিযুক্ত এক শিক্ষার্থীকে ছাড়িয়ে আনার অভিযোগে তাকে ঘিরে ছাত্রশিবির, ছাত্রদল ও খেলাফত মজলিস-সংশ্লিষ্ট কয়েকজনের সমালোচনার পর আজ ছাত্রশিবিরের এক নেতার কক্ষে দুই মাদ্রাসাশিক্ষার্থীকে অন্তরঙ্গ অবস্থায় আটকের ভিডিও প্রকাশ হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিহিংসার বিষয়টিও তুলে ধরেছেন তিনি।

সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন সর্বমিত্র চাকমা।

পোস্টে তিনি লিখেছেন, গতকাল অভিযুক্ত ছাত্রকে ছাড়িয়ে আনার অভিযোগে মুসাদ্দেক আলী ইবনে, রায়হান উদ্দীন, ছাত্র শিবির সংশ্লিষ্টদের কেউ কেউসহ ছাত্রদল, খেলাফত মজলিস সবাই আমার পেছনে লেগেছিল।

তবে অভিযুক্ত শিক্ষার্থীকে ছাড়িয়ে আনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা ছিল না দাবি করে তিনি বলেছেন, যদিও আমি অভিযুক্ত ছাত্রকে ছাড়িয়ে আনতে যাইনি, ছাড়িয়ে আনার সিদ্ধান্ত থেকে শুরু করে সব প্রসেসটা ছিল প্রশাসনের এবং শিক্ষার্থীর বিভাগের।

আরও পড়ুন

এবার ঢাবির হলে ‘আপত্তিকর’ অবস্থায় দুই বহিরাগতের ভিডিও প্রকাশ্যে

০১ আগস্ট ২০২৬

এরপর ছাত্রশিবিরের এক নেতার কক্ষে দুই মাদ্রাসাশিক্ষার্থীকে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে আটকের ভিডিও প্রকাশের প্রসঙ্গ টেনে সর্বমিত্র চাকমা লিখেছেন, আজ ছাত্র শিবিরের নেতার রুমে দুই মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে আটকের ভিডিও প্রকাশিত হয়েছে। বোধ হয় আমি বাদে সবাই শিবিরের পেছনে লেগেছে। প্রতিহিংসাটা বোধ হয় আমারই সবচেয়ে বেশি দেখানোর কথা ছিল।

ছাত্রশিবিরের নেতাদের প্রতিবাদ নিয়েও প্রশ্ন তোলেন ডাকসুর এই সদস্য। তিনি লিখেছেন, মোসাদ্দেক আলী ইবনে নমো নমো স্বরে শিক্ষার্থী সংসদে তথাকথিত নিরপেক্ষ প্রতিবাদী পোস্ট দিয়েছেন। পাবলিকলি মোসাদ্দেক আলী ইবনে বা রায়হান উদ্দীনের কোনো প্রতিবাদী পোস্ট দেখছি না। বোধ হয় আমাকে হাইড করে তারা প্রতিবাদ করেছেন।

তবে ঘটনাটিকে কেন্দ্র করে ছাত্রশিবিরের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার কিছু দেখছেন না বলেও জানান সর্বমিত্র চাকমা। তার ভাষায়, শেষ কথা, এক্ষেত্রে সংগঠন শিবিরকে তুলোধুনো করার কিছু আমি পাইনি। শিবির নেতার পরিচিতরা ধরা খেয়েছে, সে নিজে নয়। তবে, তার ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যায়।

নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বললেন, প্রতিহিংসা বশত আমার থেকে শিবির বিরোধী কিছু আসবেও না, আর হ্যাঁ, গতকালের সব হজম করে নিলাম। আমার হয়ে শোধটা প্রকৃতিই নিয়েছে।

শেষে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে সর্বমিত্র চাকমা লিখেছেন, এই দিন দিন নয়, আরো দিন আছে...শুভ রাত্রি!

সর্বমিত্র চাকমাডাকসু
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    শিবির নেতার কক্ষে দুই শিক্ষার্থী আটক, যা বললেন সর্বমিত্র চাকমা

    শিবির নেতার কক্ষে দুই শিক্ষার্থী আটক, যা বললেন সর্বমিত্র চাকমা

    ০২ আগস্ট ২০২৬, ০০:০৭

    ইরাকে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

    ইরাকে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

    ০২ আগস্ট ২০২৬, ০০:১৮

    পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় সতর্কতা

    পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় সতর্কতা

    ০২ আগস্ট ২০২৬, ০০:৪৭

    বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

    বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

    ০২ আগস্ট ২০২৬, ০১:২৫

    অনেক দিন পর গানে...

    অনেক দিন পর গানে...

    ০২ আগস্ট ২০২৬, ০১:২৬

    লন্ডনে প্রথমবার আরবি সংগীত উৎসব

    লন্ডনে প্রথমবার আরবি সংগীত উৎসব

    ০২ আগস্ট ২০২৬, ০১:২৯

    ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

    ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

    ০২ আগস্ট ২০২৬, ০২:০১

    প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারীদের জনগণই শায়েস্তা করবে : যুবদল সভাপতি

    প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারীদের জনগণই শায়েস্তা করবে : যুবদল সভাপতি

    ০২ আগস্ট ২০২৬, ০১:৫৭

    ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

    ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

    ০২ আগস্ট ২০২৬, ০২:৩৪

    আলুচাষিদের জন্য কৃষক কার্ড চায় বিসিএসএ

    আলুচাষিদের জন্য কৃষক কার্ড চায় বিসিএসএ

    ০২ আগস্ট ২০২৬, ০২:৫১

    advertiseadvertise