Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মেহেন্দিগঞ্জ

ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারের ঘর পুনর্নির্মাণে যুবদল

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:৪৯
ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারের ঘর পুনর্নির্মাণে যুবদল

ছবি: আগামীর সময়

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের ঘর নতুন করে বানিয়ে দিয়েছে যুবদল। শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি বলে জানিয়েছে বরিশাল জেলা (উত্তর) যুবদল।

সংগঠনটির এই সহায়তায় উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেছেন ঘরহারা ও আর্থিক সংকটে থাকা ভুক্তভোগী পরিবারগুলো।

পৌরসভার কালীকাপুর গ্রামের বাসিন্দা স্বামীহারা রাজিয়া বেগমের অনুভূতি, ‘স্বামী ও সন্তানের মৃত্যুর পরে এক প্রতিবন্ধী নাতিসহ দুজনকে নিয়ে ঘরে বসবাস করতাম। কিন্তু গত ২৭ মে ঝড়ে গাছ পড়ে পুরো ঘরটি ভেঙে চুরমার হয়ে যায়। এরপর মাথা গোঁজার মতো আমাদের কোনো জায়গা ছিল না।’

‘যুবদলের নেতারা আমাদের ঘরটি আবার নতুন করে তৈরি করে দিয়েছেন। এখন অন্তত আমি আমার দুটি নাতিকে নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারব’, সন্তোষ জানালেন রাজিয়া।

একইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে অম্বিকাপুর গ্রামের হালান শিকদার জানালেন, ঝড়ে তার ঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চার সন্তান নিয়ে এমনিতেই তার সংসার চালাতে হিমশিম খেতে হয়। যার ফলে নিজ সামর্থ্যে ঘরটি মেরামত করা তার পক্ষে ছিল অসম্ভব।

বরিশাল জেলা (উত্তর) যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু বলেছেন, ‘প্রতি বছর আমরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন ধরনের প্রথাগত আয়োজন করে থাকি। কিন্তু এবার আমরা একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। মেহেন্দিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় ১৯টি পরিবারকে আমরা নিজস্ব উদ্যোগে ঘর পুনর্নির্মাণ করে দিয়েছি।’

যুবদলঘূর্ণিঝড়বরিশাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর  পেতে হবে ব্যাংক এমডিদের

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর পেতে হবে ব্যাংক এমডিদের

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস