Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

মুসলিমা জাহান সেতু

মুসলিমা জাহান সেতু

সিনিয়র রিপোর্টার

খুতবায় ডায়াবেটিসের ঝুঁকি কমেছে ৪৩ শতাংশ

খুতবায় ডায়াবেটিসের ঝুঁকি কমেছে ৪৩ শতাংশ

ইমামদের খুতবায় ধর্মীয় বিষয়ের বাইরে জীবনযাত্রা নিয়েও আলোচনা ছিল। বয়ানে স্বাস্থ্যশিক্ষা, খাদ্যাভ্যাস পরিবর্তন ও ব্যায়ামে উৎসাহিত করা হয়েছে। এতে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নতুন করে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি প্রায় অর্ধেক কমে গেছে। পাশাপাশি এতে রোগটি আগেই শনাক্ত করে চিকিৎসার সুযোগ বাড়বে। বাংলাদেশের পাঁচ জেলার আটটি মসজিদকেন্দ্রিক এলাকায় পরিচালিত  ‘বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিস প্রতিরোধে ধর্মীয় মূল্যবোধভিত্তিক জীবনযাপন পরিবর্তন কর্মসূচি: গুচ্ছভিত্তিক দৈবায়িত ক্লি...
স্বাস্থ্য•৩ দিন আগে
নিউরোসায়েন্সেস হাসপাতালে সময়মতো আসেন ১০ হাজারে ১ জন স্ট্রোকের রোগী

নিউরোসায়েন্সেস হাসপাতালে সময়মতো আসেন ১০ হাজারে ১ জন স্ট্রোকের রোগী

স্ট্রোকের চিকিৎসায় প্রথম সাড়ে চার ঘণ্টাকে ‘গোল্ডেন আওয়ার’ বলা হয়। এ সময়ের মধ্যে রোগী হাসপাতালে এলে থ্রম্বোলাইসিস ওষুধ প্রয়োগের সুযোগ থাকে। এতে রোগীর মস্তিষ্কের রক্তনালিতে জমাট রক্ত গলে স্বাভাবিক রক্তপ্রবাহ ফিরে আসে। কিন্তু রাজধানীর নিউরোসায়েন্সেস হাসপাতালে হাজারেও একজন স্ট্রোকের রোগী থ্রম্বোলাইসিস সেবাটি নিতে পারেন না। প্রায় ১০ হাজারে মাত্র একজন এ সেবা নিতে পারেন। অর্থাৎ রোগীরা ওষুধটি প্রয়োগের সময়কাল সাড়ে চার ঘণ্টা পেরিয়ে হাসপাতালে পৌঁছান। নিউরোসায়েন্সেস হাসপাতালের স্ট্রোক ইউনিটের সহযোগী অধ্যাপ...
জাতীয়•১০ দিন আগে
অপুষ্টিতে হারাচ্ছে শিশুর উচ্চতা

অপুষ্টিতে হারাচ্ছে শিশুর উচ্চতা

ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় দীর্ঘমেয়াদি অগ্রগতি হলেও দেশে শিশুদের পুষ্টি পরিস্থিতি এখনো বেশ উদ্বেগজনক। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ২৪ শতাংশই খর্বাকায়। অর্থাৎ, দীর্ঘমেয়াদি অপুষ্টির শিকার হওয়ায় প্রতি চার শিশুর একজনের উচ্চতা বয়সের তুলনায় কম। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের এ পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন। গত ১৪ অক্টোবর প্রকাশিত ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে (জিএইচআই) উঠে এসেছে এ চিত্র। বিশ্বের ১২২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। এবার বাংলাদেশের...
স্বাস্থ্য•১৮ দিন আগে
ডেঙ্গু আক্রান্ত ১৬ শতাংশের বয়স ১৫ বছরের কম

ডেঙ্গু আক্রান্ত ১৬ শতাংশের বয়স ১৫ বছরের কম

রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ডেঙ্গু বিশেষায়িত ওয়ার্ডের ৫১ নম্বর শয্যায় চিকিৎসা নিচ্ছে ১১ মাস ২৩ দিন বয়সী জাওয়াদ। ছোট্ট হাত-পায়ে আর ক্যানুলা করার জায়গা নেই। বাধ্য হয়ে স্যালাইন চলছে মাথায় ক্যানুলা করে। পাশে ৫২ নম্বর শয্যায় চিকিৎসা চলছে জাওয়াদের বড় ভাই ডেঙ্গু আক্রান্ত আজোয়াদের (৪ বছর)। তাদের আরেক ভাইয়ের জ্বর থাকার পরও গ্রামে রেখে এসেছেন অভিভাবকরা। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাত...
স্বাস্থ্য•২২ দিন আগে
সাদাছড়ি আছে চলার পথ েনই

সাদাছড়ি আছে চলার পথ েনই

দৃষ্টিপ্রতিবন্ধী মো. তাফসীরুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্বে পড়ছেন। পাশাপাশি একটি চাকরিও করছেন। চলাচল সহজ করতে ১৫ বছর ধরে সাদাছড়ি ব্যবহার করছেন। কিন্তু খোলা ম্যানহোল, ভাঙা বা কাটা ফুটপাত, ফুটপাতে মোটরসাইকেল চলা বন্ধ করার প্রতিবন্ধকতাসহ নানা কারণে সাদাছড়ির সুফল পান না তাফসীরুল্লাহ। এমনকি অনেকবার ছোটখাটো দুর্ঘটনারও শিকার হয়েছেন। বেসরকারি চাকরিজীবী ফিরোজা খানমও ২০১৪ সাল থেকে সাদাছড়ি ব্যবহার করেন। সব জায়গায় জেব্রা ক্রসিং না থাকায় এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে রাস্তা পার হত...
জাতীয়•প্রায় ১ মাস আগে
কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গড়ে উঠেছে কমিউনিটি ক্লিনিক। উদ্যোগটি শুরুর পর থেকে একদিকে যেমন প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় ভূমিকা রেখেছে; তেমনি আন্তর্জাতিকভাবে হয়েছে প্রশংসিত, পেয়েছে স্বীকৃতি। কিন্তু প্রায় সাড়ে ১৪ হাজার ক্লিনিকের বেশিরভাগই জর্জরিত নানা সংকটে। ঝুঁকিপূর্ণ ভবন, জনবল সংকট কিংবা ওষুধ সরবরাহে অনিয়ম-ঘাটতির কারণে কমিউনিটি ক্লিনিকগুলোই এখন ‘ক্লিনিক্যািল ডেড’ হওয়ার পথে। সারা দেশে বর্তমানে কমিউনিটি ক্লিনিক রয়েছে ১৪ হাজার ৪৭৫টি। সরকারি হিসাবে এসব কেন্দ্রে প্...
স্বাস্থ্য•প্রায় ১ মাস আগে
দত্তক সন্তানকে বাঁচাতে কৃষক দম্পতির লড়াই

দত্তক সন্তানকে বাঁচাতে কৃষক দম্পতির লড়াই

সালমা আক্তারের (ছদ্মনাম) বিয়ের বয়স ১৩ পার হয়েছে। সন্তানের আশায় অনেক বছর চিকিৎসা করিয়েছেন, ছুটেছেন কবিরাজের কাছেও। কোনো ফলাফল হয়নি। অবশেষে কৃষক স্বামীকে রাজি করিয়ে আড়াই মাস আগে জন্মের দিনই দত্তক নেন সাফওয়ান হাওলাদারকে। সেই সন্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গতকাল রবিবার সকালে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের দোতলার পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটের (পিআইসিউ) সামনে কথা হয় সালমা আক্তারের সঙ্গে। পিআইসিইউয়ের সামনে রাখা চেয়ারে বসে বসে এ সময় চোখের পানি ফেলছিলেন এ...
স্বাস্থ্য•প্রায় ১ মাস আগে
শৈশবে মনের অসুখ, অনেকেই চিকিৎসার বাইরে

শৈশবে মনের অসুখ, অনেকেই চিকিৎসার বাইরে

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ১১৬ নম্বর কক্ষ। সেই কক্ষে ১৩ বছরের এক কিশোরের সমস্যা দীর্ঘসময় নিয়ে শুনছেন কর্তব্যরত চিকিৎসক। কিশোরের মা পাশে বসে আছেন। মামা বাইরে অপেক্ষা করছেন। মামা বললেন, ‘এই ছেলে ঠিকমতো পড়াশোনা করে না। দিনরাত মোবাইল চালায়। এটা-সেটার জন্য জেদ করে। না পেলে রাগারাগি-ভাঙচুর করে।’ গত বৃহস্পতিবার হাসপাতালেই পরে কিশোরের মায়ের সঙ্গে কথা হয়। স্কুলের শিক্ষকের পরামর্শে ছেলেকে এখানে নিয়ে এসেছেন। গাজীপুরে থাকেন তারা। মা জানিয়েছেন, স্বামী প্রবাসী। কয়েক বছর থেকেই না...
স্বাস্থ্য•প্রায় ১ মাস আগে
ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

দেশে এখন প্রতিদিনই হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। মারাও যাচ্ছেন কয়েকজন করে। ডেঙ্গুর এই প্রকোপে দেশে টিকার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশে ডেঙ্গুর টিকা চালুর বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করছে সরকার। এরই মধ্যে প্রতিবেশী দেশ ভারতে অনুমোদন পাওয়া কিউডেঙ্গা টিকা শিগগির অনুমোদন দিতে পারে সরকার। তবে দেশে হবে না এ টিকার কোনো ট্রায়াল। বেসরকারিভাবে আসা এসব টিকা ব্যক্তিগতভাবে কিনে দেওয়া যাবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ডেঙ্গুর টিকার অনুমোদনের পর বাংলাদেশও এ টিক...
স্বাস্থ্য•প্রায় ১ মাস আগে
হামে ফার্মেসিনির্ভর চিকিৎসায় বাড়ছে জটিলতা-ঝুঁকি

হামে ফার্মেসিনির্ভর চিকিৎসায় বাড়ছে জটিলতা-ঝুঁকি

রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গত ১০ দিন ধরে ভর্তি হামে আক্রান্ত আফফান ইসলাম। ৪ মাস ১২ দিন বয়সী এই শিশুর জ্বর হলে শুরুতে ফার্মেসি থেকে চিকিৎসা নেওয়া হয়। জ্বর কমাতে খাওয়ানো হয় অ্যান্টিবায়োটিক। পরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রয়োজন হলে সেখান থেকে আনা হয় শিশু হাসপাতালে। কেরানীগঞ্জের এই শিশুর মা রিনা আক্তার পেশায় শিক্ষক। তিনি বলছেন, ‘শিক্ষিত হয়েও কেন যে ফার্মেসি থেকে ছেলেকে ওষুধ খাইয়েছি, নিজের কাছ...
স্বাস্থ্য•প্রায় ২ মাস আগে
চিকিৎসা শুরু করতেই দেরি, ঝুঁকি বাড়ছে

চিকিৎসা শুরু করতেই দেরি, ঝুঁকি বাড়ছে

আনোয়ার হোসেন (৫৪) গত রবিবার রাত ১০টার পর থেকেই বুকের ব্যথায় ভুগছিলেন। এ সময় বারবার বমিও হয় তার। পরিবারের লোকজন হাসপাতালে নিতে চাইলে গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে রাজি হননি তিনি। পরে ব্যথা অসহনীয় হলে রাত ৩টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পাঠানো হয় ঢাকায়। এরপর বাসে ঢাকায় এসে মিরপুরের হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা শুরু করতে দুপুর হয়ে যায়।   এ ঘটনা শুধু আনোয়ার হোসেনের নয়, হার্ট অ্যাটাকের পর বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই এমনটি ঘটে থাকে। স্বাস্থ্য ব...
স্বাস্থ্য•প্রায় ২ মাস আগে
বিড়ালের আঁচড়েও বাড়ছে জলাতঙ্কের রোগী

বিড়ালের আঁচড়েও বাড়ছে জলাতঙ্কের রোগী

 বদুর রহিম মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শুয়ে আছে। তিন বছরের শিশুটির গায়ে গোলাপি রঙের কাঁথা। দেখে মনে হয় ঘুমাচ্ছে। ঘুমিয়ে নয়, রহিম আসলে নিস্তেজ হয়ে পড়ে আছে। নড়াচড়া করতে পারে না, খেতে পারে না। স্যালাইন চলছে। কুকুরের কামড় খেয়ে গত ২২ সেপ্টেম্বর থেকে এই হাসপাতালের দ্বিতীয় তলার ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে শিশুটি। ওয়ার্ডের কর্তব্যরত নার্স বলছেন, শিশুটির অবস্থা ভালো নয়। একদম সাড়া দেয় না। বেশ কিছু পরীক্ষা করতে দেওয়া হয়েছে, ফলাফল পেলে বোঝা যাবে জলাতঙ্কে আক্রান্ত হয়েছে কি না। কুকুর-বিড়ালের কামড়ের...
জাতীয়•প্রায় ২ মাস আগে
৫ বছরের আগে নিয়ন্ত্রণে আসবে না ডেঙ্গু

৫ বছরের আগে নিয়ন্ত্রণে আসবে না ডেঙ্গু

দেশের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই কয়েকশ মানুষ নতুন করে মশাবাহিত এ রোগে আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন অনেকে। সরকারের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরাও নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। প্রশ্ন একটাই— কবে নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু? কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত পাঁচ বছর সময় লাগবে। তবে সঠিক প্রক্রিয়া অনুসরণ না করলে এ সময় আরও বাড়তেও পারে। বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারি থেকে ডিসেম্বর সারা দেশে একই গুরুত্ব দিয়ে...
জাতীয়•প্রায় ২ মাস আগে
বিশুদ্ধ বাতাসের গ্রামেই ফুসফুসের রোগে মৃত্যু বেশি

বিশুদ্ধ বাতাসের গ্রামেই ফুসফুসের রোগে মৃত্যু বেশি

প্রচলিত ধারণা বলছে, শহরের তুলনায় গ্রামে বায়ুর মান অনেক বেশি বিশুদ্ধ ও স্বাস্থ্যকর। অথচ দেশে শহরের তুলনায় গ্রামাঞ্চলে শ্বাসতন্ত্রের রোগে মৃত্যুর হার প্রায় দ্বিগুণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২৩ অনুযায়ী, গ্রামে প্রতি এক হাজার মানুষের মধ্যে শূন্য দশমিক ৬৩ জন শ্বাসতন্ত্র রোগে মারা গেছেন। শহরে এই হার শূন্য দশমিক ৩৫। অ্যাজমা ও নিউমোনিয়ার ক্ষেত্রেও একই প্রবণতা। গ্রামে অ্যাজমায় মৃত্যুহার হাজারে শূন্য দশমিক ৩১, শহরে শূন্য দশমিক ১৩। নিউমোনিয়ায় যথাক্রমে...
জাতীয়•প্রায় ২ মাস আগে
অবহেলায় হাম, অপুষ্টি-মৃত্যু

অবহেলায় হাম, অপুষ্টি-মৃত্যু

 অপুষ্টি, হাম, ডেঙ্গু, ডায়রিয়া আর নিউমোনিয়ার মতো সংক্রমণ। এর সঙ্গে যুক্ত হচ্ছে টিকাদানে ঘাটতি, খাদ্যে বৈচিত্র্যের অভাব, দারিদ্র্য, নিরাপদ পানি ও স্যানিটেশনের সংকট এবং সময়মতো চিকিৎসা না পাওয়ার মতো সমস্যা। ফলে একটি অসুস্থতা আরেকটি সমস্যাকে আরও গভীর করছে। সবচেয়ে বেশি বিপদে পড়ছে দরিদ্র ও অপুষ্ট শিশু। চলতি বছরের হাম পরিস্থিতি এই সংকটের ভয়াবহ চিত্র সামনে এনেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ২০ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ লাখ...
স্বাস্থ্য•প্রায় ২ মাস আগে
খুলনার ডেঙ্গু ছাড়াতে পারে ঢাকাকেও

খুলনার ডেঙ্গু ছাড়াতে পারে ঢাকাকেও

দেশে ডেঙ্গু সংক্রমণের শুরু থেকেই ঢাকা ছিল ‘হটস্পট’। এমনকি ১৯৬৪ সালে প্রথম যখন দেশে অজ্ঞাত রোগের বেশে ‘ডেঙ্গু জ্বরের’ সংক্রমণ ঘটে, তখন এর নাম দেওয়া হয়েছিল ঢাকা ফিভার। তবে এবার মৌসুমের শুরুতেই খুলনার যে পরিস্থিতি, তাতে ভয়াবহতার দিক দিয়ে ঢাকাকে ছাড়িয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। খুলনায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। মোট ভর্তি রোগীর ৪৪ শতাংশই হাসপাতালে এসেছে চলতি মাসের প্রথম ১৭ দিনে। মোট মৃত্যুর অর্ধেকও ঘটেছে এই সময়ে। আর সে কারণেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কার...
স্বাস্থ্য•প্রায় ২ মাস আগে
হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

হাম নিয়ে টানা এক মাস হাসপাতালে থাকার পর ছুটি মিলেছে আয়ান ইসলামের। সাত মাসের আয়ান বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল উচ্চমাত্রার জ্বর, তীব্র শ্বাসকষ্ট আর কাশি নিয়ে। শিশুটির প্রথম ১৫ দিন কেটেছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। যেখানে কয়েক দফা ‘যমে-ডাক্তারে’ টানাটানি শেষে কিছুটা উন্নতি হয়েছে তার। তবে পুরো সুস্থ হয়নি এখনো। আয়ানের মা সানজানা আক্তার (১৭) জানাল, আয়ানের এখনো থেমে থেমে জ্বর আসে। খাবার খেতে পারে না। ওজন সাড়ে ছয় কেজি থেকে কমে চার কেজিতে নেমেছে। তার বুকে, প্রস্রাবে এবং রক্তে সংক্র...
স্বাস্থ্য•২ মাস আগে
রোগীর ভরসা হয়ে ঘুরছেন স্বাস্থ্যমন্ত্রী

রোগীর ভরসা হয়ে ঘুরছেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে বিএনপি ক্ষমতা নেওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেন তিনি। এর পর থেকেই ছুটে বেড়াচ্ছেন দেশের সরকারি হাসপাতালগুলোয়। আজ বরিশাল, তো কাল কিশোরগঞ্জ, পরশু হয়তো মানিকগঞ্জ। শুধু চিকিৎসা বা ব্যবস্থাপনা দেখেই ক্ষান্ত হচ্ছেন না, হাঁড়ির ঢাকনা তুলে দেখছেন রোগীদের দেওয়া হচ্ছে কেমন খাবার। আকস্মিক পরিদর্শনে গিয়ে কোথাও অনিয়ম পেলে সঙ্গে সঙ্গে নিচ্ছেন ব্যবস্থা, সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে দিচ্ছেন নির্দেশ। গত সাত মাসে কম-বেশি ৪০টি হাসপাত...
স্বাস্থ্য•২ মাস আগে
জ্বরে বিপর্যস্ত জীবন, কারণ এল নিনো!

জ্বরে বিপর্যস্ত জীবন, কারণ এল নিনো!

অফিস শেষে গত বৃহস্পতিবার বাড়ি ফিরতেই শরীর কাঁপিয়ে জ্বর আসে রাজধানীর পুরান ঢাকার তামজিদ হোসেনের (২৭)। তিন দিনের তীব্র জ্বরের পুরো সময়ে তার শরীরে ছিল প্রচণ্ড ব্যথা, সঙ্গে মাথা ঝিমঝিম ও দুর্বলতা। তামজিদের জ্বর কমতেই বিছানায় পড়েন স্ত্রী জাহিদা আক্তার (২৫)।ঢাকায় যখন জ্বরে কাতর এই দম্পতি, ঠিক সে সময়ই গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে খবর আসে তামজিদের মা এবং নানির জ্বরে আক্রান্ত হওয়ার কথা। যাদের লক্ষণগুলোও ছিল একই ধরনের। শুধু তামজিদ-জাহিদার পরিবার নয়, দেশের অসংখ্য মানুষ এ ধরনের লক্ষণ নিয়ে জ্বরে...
স্বাস্থ্য•২ মাস আগে
ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

বিয়ে হয়েছিল গত বছরের ১৬ অক্টোবর। চলতি মাসেই ঘর আলো করে আসার কথা ছিল নতুন অতিথির। কিন্তু বিবাহবার্ষিকী উদযাপন বা সন্তানের মুখ দেখা— কোনোটাই হলো না ২৬ বছর বয়সী অর্পিতা দাশের। ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি। মায়ের মৃত্যুর পরই জন্ম হয় মৃত পুত্রসন্তানের। অর্পিতার এমন মৃত্যু শুধু একটি পরিসংখ্যান নয়; এটি তুলে ধরছে ডেঙ্গু সংক্রমণে অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্যঝুঁকির ভয়াবহতা। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি...
স্বাস্থ্য•২ মাস আগে