Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

দত্তক সন্তানকে বাঁচাতে কৃষক দম্পতির লড়াই

  • ১৪ দিনে আড়াই লাখ টাকা বিল হাসপাতালে
  • হাসপাতাল থেকেই আক্রান্ত হয়েছে দাবি মায়ের
মুসলিমা জাহান সেতু
মুসলিমা জাহান সেতু
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩০
দত্তক সন্তানকে বাঁচাতে কৃষক দম্পতির লড়াই

সালমা আক্তারের (ছদ্মনাম) বিয়ের বয়স ১৩ পার হয়েছে। সন্তানের আশায় অনেক বছর চিকিৎসা করিয়েছেন, ছুটেছেন কবিরাজের কাছেও। কোনো ফল হয়নি। অবশেষে কৃষক স্বামীকে রাজি করিয়ে আড়াই মাস আগে জন্মের দিনই দত্তক নেন সাফওয়ান হাওলাদারকে। সেই সন্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গতকাল রবিবার সকালে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দোতলার পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটের (পিআইসিউ) সামনে কথা হয় সালমা আক্তারের সঙ্গে। পিআইসিইউর সামনে রাখা চেয়ারে বসে এ সময় চোখের পানি ফেলছিলেন এই নারী। পাশে বসে এক স্বজন দিচ্ছিলেন সান্ত্বনা।

সাফওয়ানের মতো চলতি বছরে ৯৯ হাজার ২৭৫ জন ব্যক্তি মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে ২ হাজার ১৯৩ জন। এই সময়ে মৃত্যু হয়েছে আরও চারজনের। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ৩০৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে চলতি অক্টোবর মাসেই প্রাণ গেছে ৫৮ জনের।

ওড়নার কোনা আঙুলে পেঁচাতে পেঁচাতে ৩৩ বছর বয়সী সালমা বলছিলেন, ‘কত বছরের চেষ্টায় বুকে একটি সন্তান আসল, সেই বাচ্চার জীবন এখন রিস্কে। বাচ্চাটা বেডে শুইয়া কষ্ট পাচ্ছে, এই দিকে আমার বুকটা সারাক্ষণ খাঁ খাঁ করে।’

আড়াই মাস বয়সী সাফওয়ান সাত দিন ধরে এই হাসপাতালের পিআইসিইউতে যুদ্ধ করে চলছে। ডেঙ্গুর পাশাপাশি তীব্র নিউমোনিয়ায় ভুগছে। পিআইসিইউর কর্তব্যরত চিকিৎসক জানালেন, শিশুটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এসেছে। এখন পর্যন্ত অবস্থার তেমন পরিবর্তন হয়নি।

সাফওয়ানের গ্রামের বাড়ি মানিকগঞ্জ।  সালমা জানালেন, এক মাস বয়সে সাফওয়ান নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এর পর থেকে হাসপাতালে দিন কাটছে। অসুস্থতার শুরুতে স্থানীয় সদর হাসপাতালে চিকিৎসা শুরু হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে আসার পরামর্শ দেন। শয্যা ও ভর্তিসংক্রান্ত ঝামেলা এড়াতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১০ দিন থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার আগের রাতে ধরা পড়ে শিশুটি ডেঙ্গুতে আক্রান্ত। এরপর চার দিন থাকে পিআইসিইউতে। ততদিনে বিল হয়েছে আড়াই লাখ টাকা। আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে সেই বিল মেটান তারা। হাসপাতাল থেকে সন্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে অভিযোগ এই নারীর।

 

ডেঙ্গুকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল