প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

মায়ের জানাজা পড়ালেন দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন। ছবি: আগামীর সময়
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুপচাঁচিয়া উপজেলা শাখার সহসভাপতি বেলাল হোসেন চার ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়িয়েছেন। আজ রবিবার বাদ জোহর জানাজা ও দাফন শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়।
বেলাল হোসেনের মা সফুরা বেগম (১০০) বার্ধক্যজনিত কারণে গতকাল শনিবার দুপুর ১টা ২০ মিনিটে নিজ বাসভবনে মারা যান। তিনি দুপচাঁচিয়া পৌরসভার পাইকপাড়া মহল্লার মৃত ছইমুদ্দিন প্রামাণিকের স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা, হামলা ও নাশকতার অভিযোগে করা একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বেলাল হোসেন। মায়ের জানাজায় অংশ নিতে তাকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়।




