Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৭:৫০
রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

ছবি: আগামীর সময়

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নুর মোহাম্মদ আয়াসসহ চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত আয়াস ও মো. সাকিবুল হাসানের তিন দিন করে এবং মো. সুজন মিয়া ও খন্দকার মারজিয়া খন্দকার রিমির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

এদিন চার আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক আব্দুল গাফফার হিমেল তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা কার নির্দেশে, কেন এবং কার সহযোগিতায় ঘটনাটি ঘটিয়েছেন, সে বিষয়ে তথ্য দিতে কৌশলে বিরত রয়েছেন। ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, ঘটনার ইন্ধনদাতা ও মদদদাতাদের শনাক্ত, পরিকল্পনাকারীদের খুঁজে বের করা এবং ঘটনায় অর্থায়নের উৎস জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, আসামিরা গ্রাফিতি মুছে ফেলার মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার অভিযোগ, তারা সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়েছেন। এ ঘটনার পেছনে আর কারা জড়িত, তা জানতে আসামিদের ১০ দিনের রিমান্ড প্রয়োজন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, জুলাইযোদ্ধা হোক বা না হোক, কেউই আইনের ঊর্ধ্বে নন। দেশের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে আইনের মধ্যে থেকে কাজ করতে হবে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। তিনি বলেন, আসামিরা সবাই জুলাইযোদ্ধা। তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেননি। জুলাইয়ের আগে তারা নির্যাতনের শিকার হয়েছেন এবং পরিবর্তন আনতে ভূমিকা রেখেছেন। তার অভিযোগ, সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে এবং জুলাইকে বিভক্ত করার চেষ্টা চলছে।

শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বিকাল ৪টার দিকে পুলিশি পাহারায় আসামিদের আদালতে নেওয়ার প্রস্তুতি শুরু হয়। এ সময় তাদের হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো হয়। তবে নারী আসামি রিমির হাতে হাতকড়া ছিল না। পরে হেঁটে তাদের আদালতের চতুর্থ তলায় নেওয়া হয়। অসুস্থতা বোধ করায় আয়াসের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেওয়া হয়। বিকাল ৪টা ৪৮ মিনিটে রিমান্ড শুনানি শুরু হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ফুটপাত থেকে হকার উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফটকের বিপরীতে গণপূর্তের সীমানা প্রাচীরসংলগ্ন ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়। পরে ওই সীমানা প্রাচীরে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও সাহিত্যবিষয়ক বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৯ অক্টোবর রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নুর মোহাম্মদ আয়াস ওই সীমানা প্রাচীরে আঁকা গ্রাফিতি চুনকালি দিয়ে মুছে ফেলার ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী আসামিরা সেখানে একত্র হন।

অভিযোগে বলা হয়, এ সময় আয়াস বক্তব্যে পাকিস্তানে অবস্থিত জিন্নাহর কবর ও নামফলক প্রসঙ্গ তুলে ধরেন। অন্যদিকে মারজিয়া খন্দকার রিমি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারিতে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বক্তব্য দেন। এরপর তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি মাখিয়ে দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে ধর্মীয় অনুভূতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টার অভিযোগও আনা হয়েছে। ঘটনাস্থল থেকে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করে।

রবীন্দ্রনাথ ঠাকুররাষ্ট্র সংলাপ ফোরামআয়াস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা