Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৫:১৮
বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মো. আব্দুর রউফ খান।

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের সুপারিশে একটি মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন ওই সংসদ সদস্য।

মাদ্রাসার সংশ্লিষ্টরা জানালেন, উপজেলার ঘোষপুর ইউনিয়নের কাজী সিরাজুল ইসলাম দাখিল মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন মো. আব্দুর রউফ খান। তিনি বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের শিক্ষক। গত ৮ অক্টোবর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনে ছয় মাসের জন্য তার নিয়োগ অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ১২ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো এক ডিও লেটারে আব্দুর রউফ খানকে শিক্ষিত ও যোগ্য শিক্ষক উল্লেখ করে সভাপতি পদে মনোনয়নের সুপারিশ করেন সংসদ সদস্য হেলেন জেরিন খান।

এদিকে আব্দুর রউফ খান মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকায় বিতর্ক শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবিসংবলিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পদের পোস্টার এবং সাবেক ছাত্রলীগ নেতাদের রাজনৈতিক কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণের ছবি ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে আব্দুর রউফ খানের দাবি, ‘আমি কোনো পদ-পদবিতে ছিলাম না, শিক্ষকতা করি। প্রতিপক্ষরা ছবি ছড়াচ্ছে। আর সুপারিশের বিষয়টি আমার মেমোরিতে নেই। আমি ইউএনও স্যারের কাছে আবেদন করেছিলাম।’

অন্যদিকে, সংসদ সদস্য হেলেন জেরিন খানের আক্ষেপ, দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা অনুরোধ করায় বিস্তারিত না জেনেই তিনি সুপারিশপত্রে স্বাক্ষর করেছিলেন। তিনি বললেন, ‘আমার হাত দিয়ে এমন একটি কাজ হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত।’ বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

বোয়ালমারীহেলেন জেরিন খানবিএনপিএডহক কমিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু