Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৪:৫৫
দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

ভ্যানে চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: পিটিআই

ভারতের রাজধানী দিল্লিতে বাড়ির সামনে ধরনায় বসে আটক হলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে আটক করা হয়েছে তৃণমূলের সংসদ সদস্য দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সামিরুল ইসলামসহ আরও অনেকেকেই।

শনিবার দিল্লি পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়ে মমতা বলেছেন, ‘শান্তিপূর্ণ ধরনা দিতেও দিচ্ছে না পুলিশ। ধরনা দেওয়া, প্রতিবাদ জানানো আমাদের সাংবিধানিক অধিকার। পুলিশ তাতেও হস্তক্ষেপ করছে। অনৈতিকভাবে আমাকে আটক করা হলো। কোথায় নিয়ে যাচ্ছে, জানি না।’

শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে গিয়েও কেন বাধার মুখে পড়তে হবে, সেই প্রশ্ন তুলেছেন মমতা।

মমতার বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ জানানোর অধিকার সংবিধানস্বীকৃত। সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে পুলিশি হস্তক্ষেপের মুখে পড়তে হলে তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা-ও জানানো হয়নি বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী।

এর আগে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দরে পৌঁছালে সরাসরি বিমানে উঠে তাকে আটক করে পুলিশ। এর আগে ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও গুরুগ্রামের নিজ বাসা থেকে আটক করা হয়।

আরও পড়ুন

অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

১০ অক্টোবর ২০২৬

আজ শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ হওয়ার কথা। বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লি আসছিলেন দীপকে।

বিক্ষোভ থেকে আটক করা হয়েছে সিপিএমের সুজল ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, ঐশী ঘোষ এবং ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও।

ভোট চুরি ও ভোটার তালিকা সংশোধনে জালিয়াতির অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি এ বিক্ষোভের ডাক দেয়।

শনিবার  আন্দোলন ঘিরে রাজধানীতে এরই মধ্যে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং ভোটাধিকার রক্ষার প্রশ্নে বিরোধীদের প্রতিবাদ কর্মসূচি ঘিরে একাধিক জায়গায় উত্তেজনা তৈরি হয়েছে।

ককরোচ জনতা পার্টিও এদিন নিজেদের সমাজমাধ্যমের পাতায় দেশে ‘অঘোষিত জরুরি অবস্থা’ চলছে বলে অভিযোগ তুলেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের একাধিক সংসদ সদস্যকে ধরনা থেকে আটক করার ঘটনায় বিরোধীদের প্রতিবাদ আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিবাদের অধিকার বনাম প্রশাসনিক বিধিনিষেধ, এই প্রশ্নেই এখন নতুন করে রাজনৈতিক সংঘাতের কেন্দ্রে দিল্লি।

মমতা বন্দ্যোপাধ্যায়দিল্লি সিজেপির বিক্ষোভঅভিজিৎ দীপকে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক