‘বিশ্ব রাজনীতির মানচিত্র বদলালে বদলে যায় কূটনীতির টেবিলও।’ বদলে যাওয়া সমীকরণেরই ছবি দেখা যাচ্ছে দিল্লির অষ্টাদশ ব্রিকস সম্মেলনে। একই ছাদের নিচে বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেন যুদ্ধ, ইরান সংকট, হরমুজ প্রণালির উত্তেজনা, জ্বালানি নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতির নতুন ভারসাম্যের মধ্যে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন।
ভারতের সভাপতিত্বে আজ ও আগামীকাল নয়াদিল্লির ‘ভারত মন্ডপম’-...